টোটো চালিয়ে সংসার চালান এক স্ত্রী,কুর্নিশ জানাচ্ছে সকলে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 4, 2020

টোটো চালিয়ে সংসার চালান এক স্ত্রী,কুর্নিশ জানাচ্ছে সকলে


সুজানা পারভিন:-  লকডাউন এর জন্য কাজ উধাও স্বামীর। কাজ না থাকায় সংসারের টান। এর ফলে, স্ত্রীর মনে চিন্তার ঘড় বাঁধে। সংসারের হাল টানতে টোটো চালিয়ে নামতে হয় লড়াইয়ে। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে টোটো ক্রয় করেন তিনি। ধীরে ধীরে লোন শোধ করেন। তার এই লড়াই দেখে কুর্নিশ জানায় এলাকার বাসিন্দারা। এই লড়ায়ে সঙ্গ দেন পরিবার। নতুন গতি পথে নতুন দিশার প্রস্তুত ঘটে। নিয়তি বর্মনের স্বামী বেঙ্গালুরুতে কাজ করতেন। তিনি মার্চ মাসে কাজ হারান। তারপর সেখান থেকে ফিরে এসে ভ্যান চালাতে শুরু করেন।তাতেও চলতো না সংসার।  মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমসিম খাচ্ছিলেন তিনি। অবশেষে, নিয়তি থাকতে না পাড়ায় টোটো চালাতে শুরু করেন। তিনি বলেন, "মেয়েরা যদি দেশ চালাতে পারে, বিভিন্ন পেষায় কাজ করতে পারে, তাহলে আমি কেন টোটো চালাতে পারবোনা। আজ পরন্তু রোদে জ্বলে, পুড়ে, মাথার ঘাম পায়ে ফেলে, ব্যাঙ্কে ঋণ শোধ করে সংসার চালিয়ে অনেক খুশি আছি"। বাড়ী ফিরতে দেরি হলে শ্বাশুড়ী রান্না করে রাখেন। শ্বাশুড়ী আরতি বর্মন বলেন, বৌমার এই কর্ম দেখে অনেক গর্বিত, যে এইভাবে কষ্টে সংসার চালাচ্ছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের  একমাত্র মহিলা যিনি টোটো চালান।

No comments:

Post a Comment