বিশ্ব রেকর্ড! মাত্র ৬-ঘন্টায় বিলি ১৪ লক্ষ মাস্ক ছত্তিসগড়ে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 4, 2020

বিশ্ব রেকর্ড! মাত্র ৬-ঘন্টায় বিলি ১৪ লক্ষ মাস্ক ছত্তিসগড়ে





 সুজানা পারভিন:-  ছত্তিসগড়ের রায়গড় জেলার পুলিশ মাস্ক বিলি করেন সম্পুর্ন বিনামূল্যে। জনসচেতনতার কথা  মাথায় রেখে তারা মাস্ক বিতরণ করেন। দেখা যায় মাত্র ৬-ঘন্টা সময়ের মধ্যে ১৪  লক্ষ  মাস্ক বিলি। করোনা থেকে রেহাই পেতে হলে অবশ্যই মাস্ক পড়তে হবে। দেশে দিন প্রতি গড়ে  ৫০ হাজার করে মানুষ সংক্রমিত হচ্ছেন। প্রায় ১৮ লক্ষ আক্রান্ত। প্রত্যেক রাজ্য ও অঞ্চলে পুলিশের দাপট ক্রমে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের কাজকর্মের ভূমিকা অনেকখানি যেমন, "তারা দিন প্রতি সকলকে সতর্ক করছেন,  মাস্ক না পড়ায় জরিমানা দাবি করছেন, এমনকি লাঠিচার্জ ও করছেন"।কিছু পুলিশ  এইসব কর্ম করার ফলে রোগে সংক্রমিত হচ্ছেন এবং সংক্রমিত হয়ে মারাও যাচ্ছেন। কিন্তু গা ঢিলেমি মানুষজন বুড়ো আঙ্গুল দেখিয়ে, মাস্ক না পড়ে বাইরে বেড়িয়ে যাচ্ছেন। কিছুদিন আগে মাস্ক না পড়ায় পুলিশ টাকার দাবি করেন সেই ভয়ে মানুষ মাস্ক পড়তে শুরু করে। আবার কয়েকদিন যাওয়ার পর পরিস্থিতি যেইকার সেই হয়ে যায়। এখন ছত্তিসগঢ়ের রায়গঢ়  জেলার পুলিশ হতাশার দিক তুলে ধরেন। গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস্ এর হিসেব বলছে, ৬-ঘন্টায় জনগনের মধ্যে ১২.৩৭ লক্ষের উপর মাস্ক বিলি করে। রায়গঢ়ের পুলিশ সুপার সন্তোষ কুমার সিং চূড়ান্ত হিসেব দেন ৬-ঘন্টায় ১৪.৮৭ লক্ষ মাস্ক বন্টন করা হয়। এই খবর অন্য কোনো রাজ্যে বা দেশে শোনা যায়নি, এটিই প্রথম।

No comments:

Post a Comment