পুষ্পিতা সিনহা : করোনা মহামারী ঠেকাতে দেশ জুড়ে ২৫ মার্চ থেকে শুরু হয়েছিল লকডাউন। এর ফলে অর্থনীতিতে শুরু হয়েছে গুরুতর ক্ষতি। তারপর থেকে শুরু করা হয়েছে আনলক পর্ব। আনলক ৩ শেষ করে সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে আনলক ৪। কী কী খোলা হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
স্কুলে-কলেজ আপাতত বন্ধই রাখা হবে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে , আনলক পর্বে চালু করা হবে মেট্রো পরিষেবা। সম্ভবত ১ সেপ্টেম্বর দিল্লিতে মেট্রো পরিষেবা শুরু করা হবে। তবে কড়াকড়ি করা হবে। অন্যান্য রাজ্যগুলিতে মেট্রো পরিষেবা শুরু করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
সিনেমা হল সহ অন্যান্য যে সকল স্থানে জনসমাগম বেশি হয়, সেখানে বজায় থাকবে নিষেধাজ্ঞা।
কেন্দ্রীয় সরকারের মতানুসারে মেট্রো পরিষেবা চালু করতে নেই বাধা,আর প্লেন বা বাসে একসঙ্গে অনেক লোক দীর্ঘ সময় যাবত যাত্রা করে। সেই তুলনায় মেট্রোয় খুব বেশি হলে যাত্রার মেয়াদ দু ঘন্টা। যদি কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সংক্রমণের ভয় নেই।
বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মৃত ৪৮ হাজারের বেশি। এর মধ্যে আশার খবর মঙ্গলবার একধাক্কায় প্রায় ১০০০০ সংক্রমণ হ্রাস পেয়েছে। বেশকিছু দিন যাবত উর্ধমুখী ছিল করোনার সংক্রমণের হার।
No comments:
Post a Comment