কবে থেকে চলবে লোকাল ট্রেন? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, August 27, 2020

কবে থেকে চলবে লোকাল ট্রেন?

সুজানা পারভিন:- লোকাল ট্রেন চলবে কবে থেকে সেই নিয়ে বিবেচনা করছেন রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন সূত্রে থেকে ঈঙ্গিত মিলেছে, রেল কবে থেকে চলবে , সেই সিদ্ধান্ত তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রক  ও রেল মন্ত্রকের উপর ছেড়ে দেন। 

যেহেতু যেকোনো সময় নির্দেশ আসতে পারে , সে কথা মাথায় রেখে কয়েকটি বিষয় নির্দিষ্ট তাঁরা করে ফেলেছে। এরমধ্যে ভির এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেইজন্য স্টেশনে আপাতত ঢুকতে দেওয়া হবেনা হকারদের। শহরতলিতে স্টেশনের প্ল্যাটফর্মে বন্ধ থাকবে দোকান পাট । এতে হুড়মুড়িয়ে জমবে  মানুষের ভিড়। সব স্টেশনে নাও দাড়াতে পারে লোকাল ট্রেন। যতোটা সম্ভব ততোটা নেওয়া যাবে ট্রেন যাত্রী।বেশি করে গ্যালপিং  ট্রেন চালানোর ভাবনা রেলের। এমনটাই খবর সূত্রের। আগের মত শিয়ালদা ডিভিশনে যাত্রী না ও হতে পারে । করোনা পরিস্থিতিকে মাথায় রেখে বিবেচনা করা হয়েছে। শিয়ালদার মতো বড়ো স্টেশন গুলিতে যাত্রী সুরক্ষায় স্টেশনে ঢোকার মূখেই থার্মাল স্ক্রিনিং -এর ব্যবস্থা করা হতে পারে। স্টেশন গুলিতে ভেতরে আসা ও বাইরে যাওয়ার একেবারে নির্দিষ্ট পথ থাকবে। অন্য কোনো পথ দিয়ে ভেতরে বা বাইরে যাওয়া যাবেনা। 

সুরক্ষা বিধি মেনে শুরু হবে লোকাল ট্রেন চলাচল।

No comments:

Post a Comment