করোনা আবহে কর্মরত বেকারত্বদের জন্য প্রধানমন্ত্রী এক পরিকল্পনা প্রকাশ করলেন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, August 23, 2020

করোনা আবহে কর্মরত বেকারত্বদের জন্য প্রধানমন্ত্রী এক পরিকল্পনা প্রকাশ করলেন

সুজানা পারভিন:- করোনা ভাইরাসের জেরে মানুষের জীবনে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কাজকর্ম, পড়াশোনা সব কিছু। এই পরিস্থিতি কখন সেড়ে উঠবে তারও কোনো ঠিক নেই, আবার সেই আগের মতো পৃথিবী কবে শান্তির নিশ্বাস ফেলবে তার কোনো ধারনা নেই। এই মহামারীর ফলে অনেক কর্মজীবী তার কর্ম হারিয়ে ফেলেছে, ফলে তাদের পরিস্তিতি আরও খারাপ হয়ে ওঠে । সেই সব মানুষদের  দূর্দশার কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  তাদের এক সুযোগের পরিকল্পনা করেন। তিনি বলেন , গত চারমাসে করোনার জন্য কাজ হাড়ানো কর্মীদের অর্ধেক বেতন দেওয়া হবে।
 
২৪ শে মার্চ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাজ হাড়ানো কর্মীদের তিন মাসের অর্ধেক বেতন দেবেন সরকার। পরিস্থিতির সঙ্গে লড়াই করে এই সিদ্ধান্ত নেন সরকার। কর্মচারী রাজ্য বিমা নিগমের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম মন্ত্রনালয়ের  অধিনে থাকা কর্মচারী রাজ্য বিমা নিগমের কর্মিদের ইএসআই প্রকল্পের দেখাশোনা করে।যে সব কর্মীরা অন্তত গত দুবছর ধরে ইএস আই প্রকল্পের আওতায় রয়েছেন তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ ১লা এপ্রিল ২০১৮এর থেকে৩১ মার্চ ২০২০ পর্যন্ত   ইএস আই আওতায় থাকা কর্মীদের তিন মাস প্রায় অর্ধেক বেতন দেবে কেন্দ্রীয় সরকার। 

      তবে রয়েছে কিছু শর্ত, ই এস আই সি -র যে কোনো শাখায় গিয়ে কাজ হাড়ানো কর্মীরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কাগজপত্র জমা দেওয়ার পর দেখা হবে সেই কর্মী এই যোজনায় টাকা পাওয়ার জন্য যোগ্য কি না! তারপর সরাসরি সেই কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবেন সরকার। আবেদনকারী কর্মীদের কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। 

করোনা আবহে এখনও পর্যন্ত ১.৯ কোটি মানুষ কাজ হাড়িয়েছে । শুধুমাত্র জুলাই মাসে ৫০ লক্ষ মানুষ কাজ হাড়িয়েছে । আপাতত চাষিদের জন্য সরকারি প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এবার কাজ হাড়ানো কর্মীদের জন্য সুযোগ করে দিলেন সরকার।

No comments:

Post a Comment