করোনার ভয় ভাঙলো বেজিং-এ, বাইরে বেড়োলে আর পড়তে হবে না মাস্ক - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, August 23, 2020

করোনার ভয় ভাঙলো বেজিং-এ, বাইরে বেড়োলে আর পড়তে হবে না মাস্ক

সুজানা পারভিন:- গোটা বিশ্বের মধ্যে সর্বপ্রথম করোনা ভাইরাস দেখা দেয় চিনে । বছরের শুরুতে হানা দেয় এই মারণ ভাইরাস। তারপর চিন থেকেই ছরিয়ে পড়ে বিভিন্ন দেশে। চিনের উহান শহর থেকে ক্রমে তা গ্রাস করে দেশের রাজধানী বেজিং-এ । এবার জানা যায় বেজিং-এ ছাড় দেওয়া হল। ঘরের বাইরে বেরোলে আর পড়তে হবেনা মাস্ক। বেজিং-এ টানা ১৩ দিন নতুন করে আক্রান্তের খবর মেলেনি। তাই শুক্রবার নিয়ম শিথিল হল সেখানে। 

             লকডাউনে বেজিং জনশূন্য হয়ে পড়েছিল। মাস পাঁচেকের ধাক্কা সামলে ফের ছন্দে ফিরছে দেশটি। বিপদ বিদায় নিয়েছে। অবশ্য কয়েকদিন আগে আবার করোনা থাবা বসিয়েছিল চিনে। কিন্তু জুলাই মাস থেকে করোনা পরিস্তিতির উন্নতি হওয়ায়  খুলে দেওয়া হয় সিনেমা হল । পার্টি, ফেস্টিভ্যাল, মিউজিক এ মেতে ওঠে শহর। তবুও ইতিমধ্যে মাস্কের কথা ভুলে যাওয়া হয়নি 
তাদের।  এখনো মাস্ক পড়ার অভ্যাস ছাড়তে পারছে না অনেকে। তারা মনে করে মাস্ক পড়লে নিরাপদ থাকতে পারবে তারা। প্রতি দিনের অভ্যাসের সাথে সাথে ; লোকজনের সম্মুখীন হওয়া পাশাপাশি থাকা এই আতঙ্ক জেগে ওঠে তাদের মনে। সাহস পাচ্ছেন না তারা। 

এই নিয়ে দ্বিতীয় বার মাস্ক না পড়া নিয়ম শিথিল হলো বেজিং-এ।

No comments:

Post a Comment