শেষ পিতৃ পদঞ্জলি দিতে অপারক পরিচালক রাজ চক্রবর্তী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 28, 2020

শেষ পিতৃ পদঞ্জলি দিতে অপারক পরিচালক রাজ চক্রবর্তী



স্বাগতা মিস্ত্রী:-পরিচালক রাজ চক্রবর্তীর জীবনে তার বাবা বটবৃক্ষের মতন বলে বারবার শোনা যায়,হঠাৎই পরিচালক রাজ এর মাথার ওপর থেকে সেই বটবৃক্ষের ছায়া সরে যায়।প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা। শুক্রবার, সকালে রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। সকালেই তাঁর দেহ শেষকৃত্য করার জন্য নিয়ে যাওয়ার কথা। এদিকে আজই রাজ চক্রবর্তীর চুড়ান্ত কোভিড পরীক্ষার কথা রয়েছে। দূর থেকেও বাবাকে শেষ দেখা রাজ দেখতে পারবেন কিনা সে বিষয় নিয়ে এখনো নিশ্চিত নন পরিচালক রাজ।
 চক্রবর্তীর পরিবারের জন্য সময়টা বিশেষ ভালো হচ্ছে না। গত ১৭ অগস্ট রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তাঁর করোনা-এ আক্রান্ত হওয়ার কথা সকলকে জানান। পরে অবশ্য তিনি জানান, তাঁর পরিবারের অন্যান্যদের কোভিড-টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি অবশ্য কোয়ারেন্টাইনেই রয়েছেন বলে জানিয়েছিলেন। তার মধ্যে হঠাৎই চক্রবর্তী পরিবারে আসে আর এক দুঃসংবাদ।শুক্রবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর।

এবছর ফাদার্স ডে উপলক্ষেও বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ।
বর্তমানে মা লীলা চক্রবর্তী, স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও দুই দিদি কে নিয়েই রাজের বর্তমান পরিবার।প্রসঙ্গত, রাজের স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়  খুব শীঘ্রই মা হতে চলেছেন।


No comments:

Post a Comment