টিএনই ডেস্ক:- দেশে ফের রেকর্ড করল কোরোনা ভাইরাস।গত ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৭৭ হাজারে। বেশ কিছুদিন ধরে সংক্রমিতের সংখ্যা ৬৫-৭০ হাজারের মধ্যে ঘোড়াঘুরি করছিল। সোমবার ও মঙ্গলবার কমলেও বুধবার বেশ কিছুটা গ্রাফটা চড়ে।ফলে দেশে মোট আক্রমণের সংখ্যা দাঁড়ায় ৩২ লক্ষে। বাড়ল মৃত্যু সংখ্যাও। তবে মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজার ছাড়ালো।
শুক্রবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানান হয় যে দেশে গত ২৪ঘন্টায় কোরোনা সংক্রমণ ঘটে ৭৭,২৬৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায়ে ৩৩,৮৭,৫০০ জন।মোটা সুস্থ হয়ে উঠেছেন ২৫,৮৩,৯৪৮ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬০,১৭৭জন। ২৪ঘন্টায় মৃত্যু হয়েছে ১০৫৭জনের। বিশ্বের মধ্যে ভারত কোরোনা সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে।দেশের মধ্যে সংক্রমণ প্রথম স্থানে মহারাষ্টে।সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭,৩৩,৫৮৯। মৃত্যু হয়েছে ২৩,৪৪৪জনের।এরপরেই রয়েছে তালিমনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক।
বৃহস্পতিবার রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের সংখ্যা ২,৯৯৭ দাঁড়ায়। গত ২৪ ঘন্টায় কোরোনা জয়ীয়ের সংখ্যা ৩,০১৭জন।২৪ ঘন্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৫৩ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০১৭ জন। তবে পশ্চিমবঙ্গে টেস্টের হার বাড়ছে।অন্যদিকে দেশে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার।তবে এরই মাঝে কবে ভ্যাকসিন বের হবে সেদিকে তাকিয়ে আছে আপমর ভারতীয় জনতা।
No comments:
Post a Comment