ভারতের সঙ্গে ভ্যাকসিন উৎপাদন করার দাবি করে রাশিয়া - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 21, 2020

ভারতের সঙ্গে ভ্যাকসিন উৎপাদন করার দাবি করে রাশিয়া

সুজানা পারভিন:- সর্বপ্রথম ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হয় রাশিয়া। তারা ভ্যাকসিন উৎপাদনের পর তাদের ভ্যাকসিন কার্যকরী ভূমিকা পালন করে এবং সাফল্য লাভ করে। এখন ভারতেও ভ্যাকসিন ট্রায়াল শুরু করার  হয়েছে।  ভারতের সাথে স্পুটনিক ভি নামে ভ্যাকসিন উৎপাদন করার  পরিকল্পনা নেন  ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল  দিমিত্রেভ। 
স্পুটনিক ভি নামে এই ভ্যাকসিন আবিষ্কার  করেছে রাশিয়ার গ্যামলিয়া রিসার্চ ইন্সটিটিউট অফ এপিডেমিওলজি এন্ড মাইক্রো বায়োলজি নামে একটি সংস্থা । তাদের সঙ্গে ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগিতা ছিল। 

           একটি সাংবাদিক সম্মেলনে দিমিত্রেভ বলেন, লাতিন আমেরিকার , এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ এই ভ্যাকসিন তৈরি করতে চাইছে । তিনি বলেন ভ্যাকসিনের উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। এই মূহুর্তে আমরা ভারতের সঙ্গে পার্টনারশিপ করতে চাইছি। আমরা বিশ্বাস করি, ভারত এই গ্যামলিয়া ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুই দেশ মিলিয়ে এই ভ্যাকসিনের চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারবে। 

এই ভ্যাকসিন মানব দেহে ট্রায়াল করে দেখা গিয়েছে তার কোনো সাইড এফেক্ট নেই । যাদের শরীরে এর প্রয়োগ হয়েছে তারা খুবই ভালো আছেন। ভ্যাকসিন নিজের কাজ করছে। 
তৃতীয় পর্যায়ের ভ্যাকসিন এখনো শুরু হয়নি।সেই নিয়ে আমেরিকা ও ব্রিটেন সহ আরও অন্যান্য দেশ রুখে দাড়ায়। তারা এই ভ্যাকসিন গ্ৰহণ  করবে না এবং তারা বলে ভ্যাকসিনের তৃতীয় পর্যায় শুরু না হওয়ায় সেটি কাজে দেবে বলে মনে হয়না। এমনটাই প্রতিবাদ জানায় দেশগুলি।

No comments:

Post a Comment