ভারতের ম্যাপ মুগের ডালে, ' ইন্ডিয়া বুক অফ রেকর্ডস' -এ উওরপাড়ার ছাত্রী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, August 24, 2020

ভারতের ম্যাপ মুগের ডালে, ' ইন্ডিয়া বুক অফ রেকর্ডস' -এ উওরপাড়ার ছাত্রী

পুষ্পিতা সিনহা;  কিছু দিন আগে আলিপুরদুয়ারের ছাত্রী চালের দানায় ভারতের ম্যাপ এঁকে বিশ্ব রেকর্ড করে। সেটি চালের দৈর্ঘ্য তাও ০.৫ সেমি ছিল। সেটা সূক্ষ্ম চিত্রকলা আমাদের আবাক করিয়ে দেয়। এবার আরোও বিশ্ময়ের কান্ড করল উওর পাড়ার ছাত্রী। ভারতের ম্যাপ ফুটিয়ে তুলেছে মুগ ডালের উপর। এত সূক্ষ্ম চিত্রকলা আমাদের অবাক করিয়ে দেয়। 
উওরপাড়ার কলেজ পড়ুয়া বিদিশা মন্ডল এই মুগ্ধ করানো মানচিত্র এঁকে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস' -এ নাম তোলে। 
       বিদিশা কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম কমের ছাত্রী। উওরপাড়ার ২ নম্বর মাখলা মাকালতলার বাসিন্দা বিদিশার ছোটবেলা থেকেই রং, তুলির প্রতি ভালোবাসা ছিল। তিনি ছোট ছোট জিনিসের উপর অনায়াসে নানা ছবি ফুটিয়ে তুলত। 
         আগে ছোলার ডালের উপর বিবেকানন্দ, মটর ডালের উপর নেতাজির চিত্র ফুটিয়ে তুলেছেন। তাছাড়া গান্ধীজি , ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল এমনকি সদ্যপ্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের পোর্ট্রেটও ফুটিয়ে তোলেন নানা জায়গায়। 
        তেরঙ্গা অথবা গাছের পাতায় ফুলের পাপড়িতে আব্দুল কালাম, থার্মোকলের গ্লাসে বিশ্বের আশ্চর্য নির্দশনের চিত্র নিপুন ভাবে ফুটিয়ে তোলে বিদিশা। 
তবে তাঁর এই প্রতিভা এত দিন যাবত ঘরের চার দেয়াল আর সোশ্যাল মিডিয়াতেই আবদ্ধ ছিল। কিন্ত এখন সেই গন্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে জাতীয় রেকর্ড বুকে। 
        বিদিশার বাবা পরীক্ষিত মন্ডল হিন্দমোটরের কর্মী ছিলেন। কারখানা বন্ধ হওয়ার ফলে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার মধ্যে দুই মেয়ের পড়াশোনা চালিয়ে গেছে। বড় মেয়ের সফলতায় তিনি অত্যন্ত গর্বিত। উওরপাড়ার পুরসভার পক্ষ থেকে বিদিশাকে সংবর্ধিত করা হয়।

No comments:

Post a Comment