চমৎকার ২,৬০,০০০ ডলারে বিক্রি হলো মহাত্মা গান্ধীর চশমা। - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, August 23, 2020

চমৎকার ২,৬০,০০০ ডলারে বিক্রি হলো মহাত্মা গান্ধীর চশমা।

সুজানা পারভিন:- একটা চশমার দাম ২,৬০,০০০ ডলার, অবাক লাগছে? এই দামেই সম্প্রতি বিক্রি হয়েছে একটি সোনার পাত বসানো চশমা। শুধুমাত্র সোনার পাত বসানো বলেই এতো দাম; তা নয়, কারণ  মহাত্মা গান্ধী পড়তেন এই চশমা। সেই চশমা আজ নিলাম হতে দেখা গেলো ২,৬০,০০০ ডলারে। 

শুক্রবার চশমা বিক্রি হওয়ার পর পূর্ব ব্রিস্টল নিলাম কর্তৃপক্ষের তরফ থেকে ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়, ঠিক চার সপ্তাহ আগে আমরা আমাদের লেটারবক্স থেকে এটা পাই। এক ভদ্রলোক এটি রেখে যান।১৯২০ থেকে১৯৩০ সাল নাগাদ গান্ধীজি নিজে তাঁর কাকাকে চশমাটি দিয়েছিলেন । সেই সঙ্গে লেখা হয় , অমূল্য এই জিনিসটির নিলামও চমকপ্রদ হয়েছে। যারা যোগদান করেছিলেন তাদের ধন্যবাদ।  
জানা যায় তাঁর কাকা আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করতেন। নিজের জীবনে একটি বড় সময় দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন গান্ধীজি। মানুষের জীবনে চাহিদা মেটাতে তিনি নিজের সামগ্রী বিলিয়ে দিতেন ।

পূর্ব ব্রিটল নিলাম কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়, যে ব্যক্তি এই চশমাটি দিয়েছিলেন তিনি বলেছিলেন; " চশমাটি কাজে না দিলে ফেলে দিতে "। তিনি এই চশমাটির সঠিক দাম জানলে অবাক হয়ে পড়তেন।

No comments:

Post a Comment