পুষ্পিতা সিনহা:- বাঙালি মানেই খাদ্যরসিক। বড়ি দিয়ে লাউয়ের তরকারি, লাউ চিংড়ি এই গুলি পেলে অধিকাংশ বাঙালি কবজি ডুবিয়ে খায়। অনেকের কাছে অজানা লউ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। লাউয়ের রস পান করলে বাড়ে ত্বকের উজ্জ্বলতা।
লাউয়ের খোসা বাড়ায় মুখের সৌন্দর্যতা। দেখে নেওয়া যাক লাউয়ের যে বিশেষগুন গুলির সঙ্গে আপনারা অপরিচিত।
লাউয়ের খোসা পেস্ট করে তারসঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহারে ত্বকের সজীবতা বৃদ্ধি পায়।
যেসকল মহিলারা চাকুরীজীবি তাদের অধিকাংশের মুখে ট্যান পড়ে যায় বিভিন্ন কারনে। এরফলে ত্বক নির্জীব হয়ে যায়। লাউয়ের খোসা ট্যান দূর করতে সহায়ক। লাউয়ের একটা পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন আর যেখানে যেখানে ট্যান রয়েছে সেখানে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন তারপর ফল আপনার চোখের সামনে।
মুখের দাগ ও ত্বকের গ্লেজ বাড়াতে লাউয়ের খোসা রোদে শুকিয়ে তারপর গুঁড়ো করে গোলাপ জলের সঙ্গে মিশেয়ে ১৫ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
চন্দন পেস্ট আর লাউয়ের পেস্টের দু তিন সপ্তাহ মুখে মাখলে বাড়বে সৌন্দর্য।
No comments:
Post a Comment