হাসপাতালে নেই খাবার, পালিয়ে গেল কোভিড রোগী ! - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 28, 2020

হাসপাতালে নেই খাবার, পালিয়ে গেল কোভিড রোগী !



সুজানা পারভিন:- করোনার জেরে মর্মান্তিক দশা হয়ে পড়ে কোভিড আক্রান্তদের। এর উপরেই আবার নাকি সরকারি হাসপাতাল গুলি থেকে খাবার পাওয়া যায় না। সেইক্ষেত্রে দেখা গেল হাসপাতাল থেকে পালিয়ে গেল করোনা রোগী। এমন চাঞ্চল্যকর খবর মেলে আলিপুরদুয়ারের তপসিখাতা কোভিড হাসপাতালে। হাসপাতাল থেকে পালিয়ে গেল বছর ৪২ , রোগী মহম্মদ হানিফ। হাসপাতালের দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার পর তপসিখাতা একটি গ্রামে ঢুকে পড়েছিল সেই কোভিড আক্রান্ত রোগী। তারপরেই ধরা পড়েন তিনি, রশি দিয়ে বেঁধে রেখে মাছ ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন গ্রামবাসী। 

   ঘটনাস্থলে খবর পাওয়ার পর সেখানে উপস্থিত হন হাসপাতালের এক কর্মী। গ্রামবাসী তাকে মারধর করে বলে অভিযোগ। সেই খবর ছড়িয়ে পড়ায় আলিপুরদুয়ার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছান আলিপুরদুয়ারের সাবডিভিশনাল পুলিশ অফিসার মহম্মদ কুতুবউদ্দিন খান। বিক্ষোভে হাসপাতালের বাইরে  ভির জমায় স্থানীয়রা। বিক্ষোভের সামাল দিতে প্রস্তুত হন জেলার স্বাস্থ্য আধিকারিকেরা।

       আলিপুরদুয়ার  জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএম ও এইচ  সুবর্ণ গোস্বামী বলেন, "একটি অবাঞ্চিত ঘটনা ঘটে গেছে । এমন ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেই দিকে নজর রাখা হচ্ছে। পুলিশকে নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়েছে"। 

সূত্র থেকে জানা গেছে, ১৮ই আগস্ট জয়গাঁর গুয়াবাড়ি এলাকার মহম্মদ হানিফ কালচিনির লতাবাড়ি হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসা করাতে আসেন। তার করোনা রিপোর্ট পজিটিভ আসায়, সেই দিন তাকে হাসপাতালের চিকিৎসক তপসিখাতার কোভিড হাসপাতালে স্থানান্তরিত করেন । বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ আই সি সি ইউ থেকে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর একটা নাগাদ খবর পেয়ে রোগীর পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছায়। দুপুরের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি নিয়ে , বাড়ি নিয়ে যান রোগীকে। 

আসলে এই রোগীর দ্বারাই জানা গেল হাসপাতালের অবস্থা কতোটা খারাপ। ঘটনাটির সাথে সাথে প্রশ্ন উঠছে স্বাস্থ্য দফতরের।

No comments:

Post a Comment