টিএনই ডেস্ক:- বাড়ির বাহ্যিক সহ অভ্যন্তরীন পরিবেশ কিরকম হবে তাঁর অনেকটাই নির্ভর করে বাড়ির বাস্তু কেমন হবে তার উপর। বাস্তুর গোলমালে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে আরও অনেক কিছুরই। তাই সবসময় উচিত হবে একজন বাস্তুবিদকে দিয়ে বাড়ি দেখিয়ে নেওয়া। এতেই অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। মাথায় রাখুন আপনার বাড়ির জন্য বাস্তু নিয়ে কিছু টিপস
১) ঠাকুর ঘর সবসময় ঈশান কোণে (উত্তরপূর্ব) হওয়া উচিত।
২) বাস্তু অনুযায়ী দক্ষিণপূর্ব বা উত্তর-পশ্চিমে রান্নাঘর থাকা উচিত।
৩) বাড়ির কর্তা-কর্তৃর শোওয়ার ঘর থাকা উচিত দক্ষিণ-পশ্চিমে।
৪) জলের ট্যাংক ছাদের উপর দক্ষিণ-পশ্চিমে থাকা উচিত।
৫) দক্ষিণের মধ্যাংশ রাখা উচিত বাড়ির ছোটদের ঘরের জন্য। এই অংশে স্টোর রুম, ঠাকুর ঘরও রাখা যায়।
৭) বাড়ির সিঁড়ি হওয়া উচিত বিল্ডিং এর দক্ষিণ-পশ্চিম দিকে।
৮) বাড়ির উত্তর পূর্ব দিকে ফুলের গাছ লাগাতে পারেন।
৯) বাড়ির সদর দরজা উত্তর বা পূর্বদিকে হওয়া উচিত।
No comments:
Post a Comment