সমুদ্র স্নানের সাথে দ্রুত ইন্টারনেট পরিষেবা এবার দীঘায় - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 28, 2020

সমুদ্র স্নানের সাথে দ্রুত ইন্টারনেট পরিষেবা এবার দীঘায়


স্বাগতা মিস্ত্রী: শুধুমাত্র সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ নয় এবার দীঘায় থাকছে উচ্চমানের উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা আর এই উচ্চ গতি সম্পন্ন নেটপরিষেবা দিতে এ বার আন্তর্জাতিক মানের ডেটা হাব তৈরি করতে চলেছে Reliance Jio। আর এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে  পশ্চিমবঙ্গের অন্যতম ভ্রমণ স্থান দিঘাকে। উচ্চ গতি সম্পন্ন নেটপরিষেবা আর ডেটা ট্রান্সফারের বিশ্বমানের পরিকাঠামো দিতেই এই ডেটা হাব তৈরি করতে চলেছে সংস্থা।

জানা গিয়েছে, দিঘায় তৈরি করা হবে Jio-র এই ডেটা হাব ও তার বিশাল কেবল ল্যান্ডিং স্টেশন।ইন্টারনেট ছাড়া বর্তমান সমাজ অচল এবং যোগাযোগের অন্যতম দ্রুত মাধ্যম ইন্টারনেট সেই কারণেই আগামী কয়েক বছরে বেশ কয়েকটি শহরকে ডেটা সেন্টার হিসাবে তৈরি করতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এই কেবল ল্যান্ডিং স্টেশন তৈরিতে Jio-কে অনুমোদন দিল রাজ্য সরকার।

 জানা গিয়েছে, কেবল ল্যান্ডিং স্টেশন তৈরিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে Reliance Jio। চেন্নাই, মুম্বই, তুতিকোরিন, কোচিন মিলিয়ে ভারতে ১৫টি কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। এ বার এ রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় তৈরি হতে চলেছে আর একটি বিশ্বমানের কেবল ল্যান্ডিং স্টেশন। দীঘা প্রেমী পর্যটকদের কাছে এটি সত্যিই সুখবর।
‌আন্তর্জাতিক কেবলকে স্থানীয় কেবলের সঙ্গে যুক্ত করে তৈরি করা হবে কেবল ল্যান্ডিং স্টেশন। তাই কেবল ল্যান্ডিং স্টেশন ছাড়া দেশের ইন্টারনেট পরিষেবার  উন্নয়ন অসম্ভব ‌। সকল ল্যান্ডিং স্টেশন তৈরি হলে পূর্ব ভারত-সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্টারনেটের গতি বেশ দ্রুত হবে। নেটের গতি বাড়লে ডেটা ট্রান্সফারও দ্রুত হবে। ভারতের মতো জনবহুল দেশে যা অত্যন্ত জরুরি।

No comments:

Post a Comment