কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, মোবাইল ব্যবহারে অনুমতি পেল কোভিড রোগী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 4, 2020

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, মোবাইল ব্যবহারে অনুমতি পেল কোভিড রোগী




সুজানা পারভিন:- রাজ্য ও কেন্দ্রীয় শাসিত  অঞ্চলে নির্দেশিকা জারি হলো মোবাইল ব্যবহারের। হাসপাতালে করোনা রোগীরা ব্যবহার করতে পারবেন স্মার্টফোন বা ট্যাবলেট। পরিবার ও পরিজনদের সাথে যোগাযোগ রাখতে পারবেন হাসপাতালের মধ্যে। রোগীদের নিজস্ব কোনো প্রয়োজনীয়তা থাকলে, চটজলদি ফোনের মাধ্যমে জানাতে পারবেনপরিবারকে। এই নির্দেশিকার ফলে রোগীরা মানসিক জোর পাবেন। এমনিতে করোনা আক্রান্ত হয়ে মনের মধ্যে দুশ্চিন্তা ও আশঙ্কার বাঁশা  বেঁধেছে। সারাক্ষণ বেডে শুয়ে থাকা, অন্য কোনো রোগীদের সাথে সাক্ষাতের সুযোগ মেলেনা। পিপিই পড়া ডাক্তার, নার্সদের মুখ দেখতে না পাওয়া। প্রতি মুহূর্তে রোগের সঙ্গে লড়াই করা। এই সমস্ত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে রোগীদের উপর এক মানসিক চাপের সৃষ্টি হয়। এই সব কথা মাথায় রেখে কোভিড  রোগীদের মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়া হয়।

No comments:

Post a Comment