এবার পূজোতে পূজার্চনা করতেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়! কিন্তু কথা দিয়েও কথা রাখা হলোনা প্রনবের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, September 1, 2020

এবার পূজোতে পূজার্চনা করতেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়! কিন্তু কথা দিয়েও কথা রাখা হলোনা প্রনবের




সুজানা পারভিন:- দিল্লির সেনা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কুড়ে কুড়ে খাচ্ছিল তাঁর রোগ,গতকাল সেই রোগে প্রয়াত হলেন তিনি। এবছর পূজোতে পূজার্চনা করবেল বলে আশা রেখেছছিলেন পরিবার। তাঁর অসুস্থায় দম বন্ধ ছিল বীরভূমের মিরিটি  গ্রাম । সেই একই অবস্থা প্রণব মুখোপাধ্যায়ের দিদির বাড়ি কির্ণাহারে পরোটা গ্রামের বাসিন্দাদের। কারণ ঘরের ছেলেটা দিনের পর দিন শুয়ে ছিল দিল্লির সেনা হাসপাতালে। অসুস্থার কারণে শুরু হয় বহু প্রার্থনা, পূজার্চনা। দুঃসংবাদ পাওয়ার পর থমকে গিয়েছে বীরভূমের মিরিটি ও কির্ণাহার । চলতি বছরের পূজোতে আর তাঁর কন্ঠে শোনা যাবে চণ্ডীপাঠ, সেই ভেবে চোখের জল ভাসাচ্ছেন  গ্রামবাসী। 

কয়েকদিন আগেই প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ট্যুইট করে আশাবাদী মন্তব্য প্রকাশ করেন এবং তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় নিজস্ব প্রতিবেদক প্রকাশ করেন। 


         ১৯৩৫সালে ১১ই ডিসেম্বর মিরিটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর মা ছিলেন রাজলক্ষ্মী মুখোপাধ্যায়। এবং তাঁর বাবা স্বাধীনতা সংগ্রামী কামদাকিঙ্কর মুখোপাধ্যায়। তিনি কির্ণাহার শিবচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে পড়াশোনা করেন। সিউড়ি বিদ্যাসাগর কলেজে তিনি স্নাতক । পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরিবার সূত্রে খবর , তাঁরা দুই ভাই এবং চার বোন ছিলেন। ছোটোবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন।
        প্রণব বাবুর দীর্ঘদিন সহকারী রবী চট্টরাজ বলেন, " আমি আমার অভিভাবক বাড়ালাম। তিনি বীরভূমের মানুষ এবং এই জেলার উন্নয়নের কথা সবসময় ভাবতেন। গ্রামের প্রতিটি মানুষের নাম তিনি জানতেন এবং যখনই তিনি আসতেন সবার খোঁজ নিতেন। 


    গ্রামবাসীদের ভাবনা ও তাঁর প্রতিশ্রুতি হাতছাড়া হয়ে গেলো হৃদয় থেকে। শোক প্রকাশ হয়েছে কোণায় কোণায়।

No comments:

Post a Comment