রাজনীতির চাণক্যের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, September 1, 2020

রাজনীতির চাণক্যের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সৃজিতা ব্যানার্জী : ত্রয়োদশ রাষ্ট্রপতির মৃত্যুতে শোকস্তব্ধ সারা ভারত।ভারতরত্ন প্রণব মুখোপাধ্যয়ের মৃত্যুর পর টুইট করে  শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন,' ভারতের উন্নয়নের ধারায়  গভীর ছাপ রেখে গেছেন ভারতরত্ন  প্রণব মুখোপাধ্যয়ের। তিনি ছিলেন একজন শিক্ষিত, মেধাবী  মানুষ।  তাঁর রাজনৈতিক জ্ঞান সমাজের সর্বস্তরে মানুষকে আদৃত করে রাখে।
সোমবার বিকেল ৫টা ৪৬ মিনিটে প্রণববাবুর প্রয়াত হওয়ার খবর টুইট করেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।১০ই আগস্ট প্রণব মুখোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় তিনি করোনা আক্রান্ত।পরে জানা যায় রবিবার তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন।
মাথায় আঘাত লাগার পরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার কোরোনা সংক্রমণ হয়। মাথায় আঘাত লাগার কারণে তাঁকে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি তাঁর।সোমবার অস্ত্রোপচারের পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়।পরের দিন সেনা হাসপাতাল থেকে জানানো হয় প্রণব মুখোপাধ্যয়ের অবস্থার কোনো উন্নতি হয় নি।শেষমেশ ২১ দিন ভেন্টিলেশনে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১৯ সালে শ্রেষ্ঠ নাগরিক সম্মান ভারতরত্ন পান।

No comments:

Post a Comment