এবার কী এমন জানালো সুশান্তের ডাক্তার?
সুজানা পারভিন:- সুশান্ত সিং রাজপুত(sushant Singh rajput) হত্যাকাণ্ড নিয়ে তথ্যের ঝড় থামছেনা বিচারকদের কাছে। তাঁর হত্যার কারণ বের করা হচ্ছে প্রতিনিয়ত। সুশান্তের জীবনে দুশ্চিন্তার কমতি ছিলোনা কখনো। মানসিক চাপের মধ্যে আবদ্ধ থাকতে হতো তাকে এমনটাই জানায় সুশান্তের মনোরোগ চিকিৎসক। গতবছর এইজন্য হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে। গতবছর নভেম্বর মাসে ভর্তি হন তিনি। সেই সময় তাঁর ম্যানেজার শ্রুতি মোদিই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন।
মুম্বাই পুলিশ সূত্রে খবর, ওই ডাক্তার জানিয়েছেন, ২৮শে নভেম্বর ২০১৯ সকাল ৯ টা ভিজিটে যায় আমি। সুশান্তকে সেই প্রথমবার দেখলাম। উনি আমায় বলেন, ঘুম আসছেনা, খিদে পাচ্ছেনা। জীবনে আর কিছুই ভালো লাগছেনা। সুশান্ত তখন অ্যানজাইটি থেকে ডিপ্রেশনের স্তরে ছিলেন। এমন অবস্থা তাঁর শেষ ১০ দিন চলছিল। ওই ডাক্তারের বয়ান অনুসারে, যখন পরিক্ষা করা হয়, তখন সুশান্তের আত্মহত্যার ইচ্ছের কোনো কারণ দেখা দেয়নি। সুশান্তের ডিপ্রেশন শুধু বাইরের
সমস্যা নয়। আরও অন্যান্য সমস্যা তাকে কুরে কুরে খাচ্ছিল।
তারপর হাসপাতাল থেকে ছুটি হয়ে যায় তাঁর।
আবার জানুয়ারি মাস থেকে নাকি সুশান্তের অবস্থা খারাপ হয়ে যায়। সেই দেখে তাঁর বান্ধবী রিয়া তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করে। কিন্তু সুশান্ত তখন তাঁর দিদির বাড়ি চলে যান।

No comments:
Post a Comment