ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে, হাঙরের কামড়ের সত্ত্বেও আদর করে কোলে নিয়ে আছে যুবক - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 5, 2020

ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে, হাঙরের কামড়ের সত্ত্বেও আদর করে কোলে নিয়ে আছে যুবক

ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে, হাঙরের কামড়ের সত্ত্বেও আদর করে কোলে নিয়ে আছে যুবক


সুজানা পারভিন; সাধারণত একটি হাঙরকে দেখেই মানুষ আতঙ্কিত হয়ে উঠবে এবং চিৎকার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ হাঙরের কামড়ের ফলে যে কী পর্যায় সৃষ্টি হয় তা সবার জানা আছে। কিন্তু এখানে এমন এক ঘটনা ঘটলো যা সম্পূর্ণ আলাদা। এক যুবক হাঙরের কামড়ের ফলেও তাকে আদর করে কোলে নিয়ে আছে।এই ঘটনা এক প্রত্যক্ষদর্শী ভিডিও করে ভাইরাল করে। আরও বিস্তারিত জানুন, 







          আমেরিকার ফ্লোরিডার জেনশন সৈকতে স্নান করতে যান এক ব্যাক্তি, সেই সময় এক হাঙর এসে তার হাত কামড়ে ধরে। ব্যক্তিটির মধ্যে তখন ভয়ানক মুখ ফুটে ওঠেনি বা সে আতঙ্কিত না হয়ে আদর সহকারে হাঙরটিকে  সৈকত থেকে তুলে নিয়ে আসে। তখন ও পর্যন্ত হাঙরটি তার হাত কামড়ে ধরে ছিল। যুবক হাঙরটিকে ছাড়ানোর জন্য সাহায্য চায়। সাহায্যকারীরা আসার পর হাঙরটিকে ছাড়ানোর সময় লাগে ঘন্টাখানেক। সেই মূহুর্তে এক প্রত্যক্ষদর্শী পরিস্থিতির ভিডিও করে ভাইরাল করে দেয়। ভিডিওতে হাঙর টিকে বেশ ছোটো আকারে দেখা যায়। এটি নার্স- সার্ক নামে পরিচিত, এইগুলি আকারে ছোটোই হয়। 

    ন্যাশনাল জিওগ্রাফি জানিয়েছে, আক্রমণ প্রবনতা দিক থেকে এগুলো হাঙরদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ছোটো হলেও এরা আক্রমনের দিক দিয়ে কম নয়। এমন এক অবাক কান্ডে ভিডিওটি ভাইরাল হয়েছে দ্রুত গতিতে। এমন ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিকঅস্বাভাবিক।

No comments:

Post a Comment