স্বাগতা মিস্ত্রী: করোনা আক্রান্তের হার দিন দিন যেভাবে বার ছিল তাতে রাজ্য বাসীর তথা দেশ বাসীর দুশ্চিন্তার শেষ ছিল না ,প্রায় নাভিশ্বাস উঠে গিয়েছিল । তবে এখন করোনা অনেকটাই আয়ত্তের মধ্যে ,কমে আসছে সংক্রমণের হারও
রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ২,৯৪৩ জন,তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার পরিসংখ্যান। দৈনিক আক্রান্তের সংখ্যার থেকে সুস্থতার হার বাড়ছে রাজ্যে। রাজ্যে করোনা সংক্রমণের হার কমে ৬.৭৩ শতাংশ।
রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ২,৯৪৩ জন, যদিও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার
শুরু হয়েছে আনলক-৪ প্রক্রিয়া। তবে করোনা পরিস্থিতি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২,৯৪৩ জন। ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭২১।
পরিসংখ্যান বলছে গত ২৩ আগস্ট থেকে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা রোজই কমছিল। এই মুহূর্তে রাজ্যে মোট অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮২২। গতকালের তুলনায় ২ সেপ্টেম্বর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৫৮ কম।
অতএব বলা যেতে পারে ধীরে ধীরে করোনা মুছে যাবে আমাদের দেশ ও রাজ্য থেকেও, আবারো স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে দেশবাসী।
No comments:
Post a Comment