মাদক সরবরাহে জন্য গ্রেফতার করা হবে রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, September 2, 2020

মাদক সরবরাহে জন্য গ্রেফতার করা হবে রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে

সুজানা পারভিন:- সুশান্তের মৃত্যুদন্ডে বিশেষ ভাবে জড়িত আছেন রিয়া চক্রবর্তী । তাকে বহুদিন ধরেই জিজ্ঞাসাবাদ করে চলেছেন সিবিআই। আবার জানা গেছে মাদক সরবরাহকারী দলের মধ্যে যুক্ত আছেন রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। সোমবার মুম্বইয়ে ফারুক সেখ ওরফে ফারুক বাটাটা এবং বকুল চন্ডালিয়া নামে দুজন ড্রাগ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে সরাসরি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন এনসিবি। এনসিবি আরও তদন্ত করে বহু তথ্য সংগ্ৰহ করেছেন। 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এনসিবি ইতিমধ্যে রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন। 
টাইমস্ নাও জানিয়েছে, এনসিবি-র সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছে, যে মাদক সরবরাহকারী দলটিকে তারা গ্রেফতার করেছে তাদের সঙ্গে রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী প্রত্যক্ষভাবে জড়িত  আছেন। এর ফলে তাদের দুইজনকে যে কোনো সময় গ্রেফতার করা যেতে পারে বলে জানিয়েছেন। 

মাদক ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত শুধু রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী নয়, জড়িত আছেন আরও বলিউড তারকারা। ফুটে উঠেছে আরও নাম। এনসিবি খুব শীঘ্রই ওই নাম গুলি প্রকাশ্যে আনতে চলেছেন। মাদক ব্যবসায়ীরা জানিয়েছে, বান্দ্রা, জুহু এবং লখেন্ডওয়ালাই বলিউড পার্টিতে মাদক সেবক করা হয়েছিল। 

  রিয়া কে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই । রবিবার সিবিআই দল রিয়া চক্রবর্তীকে প্রায় টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এবং শুক্রবার প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। সুশান্তের মামলায় রিয়াকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল মুম্বাই পুলিশ। টাকা নয়ছয়ের ব্যাপারে  ইডিও তাকে জিজ্ঞাসাবাদ করে। 

রিয়ার বিরুদ্ধে মাদক ব্যবহার ও লেনদেনের অভিযোগ ও রয়েছে,চলতে থাকছে তদন্ত।

No comments:

Post a Comment