১নভেম্বর থেকে আমেরিকার বাজারে চলে আসবে করোনা ভ্যাকসিন; নির্দেশিকা জারি ট্রাম্পের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, September 3, 2020

১নভেম্বর থেকে আমেরিকার বাজারে চলে আসবে করোনা ভ্যাকসিন; নির্দেশিকা জারি ট্রাম্পের

সুজানা পারভিন:- রাশিয়ার ভ্যাকসিন ট্রায়াল শুরু হয়েছে বহুদিন আগে, সেই বলে কি আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে? তা নয়। ভ্যাকসিনের প্রয়োজন সব দেশেরই। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন ,নভেম্বরের ১ তারিখ থেকেই বাজারে চলে আসবে করোনা ভ্যাকসিন, এমনটাই ঘোষনা করেন তিনি। নির্দেশিকার প্রচারে আমেরিকার সবকটি প্রদেশেকে বলা হয়েছে,  ১ নভেম্বর  থেকে করোনা ভ্যাকসিনের সরবরাহ ও বন্টনের জন্য প্রস্তুত থাকতে। 

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী , জরুরি পন্যের সাথে যুক্ত কর্মী, নিরাপত্তাকর্মী, প্রবীণ নাগরিক ও বিপদসীমায় থাকা জনগোষ্ঠী সদস্যদের প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হবে। 

মার্কিন ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে ঈঙ্গিত মিলেছে, ট্রায়াল পর্ব শেষ হওয়ার  আগেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন বাজারে আনার অনুমতি  দেওয়া হতে পারে।

সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ( সিডিসি) - এর অধিকর্তা রবার্ট রেড ফিল্ড গত ২৭ তারিখ একটি চিঠির মাধ্যমে ভ্যাকসিন বন্টন কেন্দ্রের  আবেদনপত্র চেয়ে সকলের কাছে আহ্বান জানান।

আমেরিকা তাদের নিজস্ব চিন্তাভাবনা পরিকল্পনার মাধ্যমে তুলে ধরেছে। করোনা রুখতে শক্তিকে পরাস্ত করতে চলেছে।

No comments:

Post a Comment