সৃজিতা ব্যানার্জী: দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন নিয়মে চালু হচ্ছে মেট্রো রেল। ভিড় কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয় নিয়ে আজ রাজ্য সরকারের সাথে মিটিংয়ে বসছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছেন ৭ থেকে ১২ তারিখের মধ্যে দেশের সমস্ত জায়গায় মেট্রো রেল চালু করতে হবে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে কনটেনমেন্ট জোনে মেট্রো দাঁড়াবে না,৬ জনের আসনে বসবে ৩ জন যাত্রী, এসি কোচে ব্লোয়ার ব্যবহার করতে হবে,প্রান্তিক স্টেশন ছেড়ে ওই স্টেশনে ট্রেন ফিরে এলে জীবাণু মুক্ত করতে হবে,এবং নির্দিষ্ট সময় অন্তর জীবাণু মুক্ত করতে হবে প্রতিটি স্টেশন, যাত্রী দের ওঠা নামার ক্ষেত্রেও অতিরিক্ত সময় দিতে হবে , 2টো ট্রেনের মধ্যে সময়সীমা বাড়াতে হবে।যদিও প্রাক্তন রেলকর্তাদের মতে দুটি রেলের মধ্যে সময়সীমা বাড়ালে ভিড় বাড়বে।প্রাক্তন রেলকর্তা সুভাষ ঠাকুরের মতে,"১২মিনিট বা ১৫মিনিট ব্যবধানে গাড়ি চালালে ভিড়টা বাড়ার সম্ভবনা অত্যন্ত বেশি।যেখান থেকে ট্রেনটা শুরু হবে সেখানে খুব একটা প্রবলেম হবে না কিন্তু মাঝখানের স্টেশনগুলোতে যতগুলো সিট খালি হবে তত গুলো লোক উঠতে পারবেন সুতরাং বেশ কিছু প্যাসেঞ্জার স্টেশন পৌঁছে গেলেন কিন্তু ট্রেনে উঠতে পারলেনা তারা তখন ভিড় করবেনই"। কলকাতা মেট্রোরেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেছেন,"প্রধানত দুটি ইস্যু আমরা ডিসকাস করব একটি হচ্ছে স্যোসাল ডিস্টেনসিং অন্যটি হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট। এন্ট্রান্সতেই আমরা ক্রাউডটাকে ওখানেই ম্যানেজ করতে হবে কারণ সবাই ঢুকে যায় তখন ভিড় সামলানো সম্ভব হবে না এবং প্ল্যাটফর্মেও জায়গা একে দেওয়া হয়েছে।"
আপাতত এই রবিবার মেট্রো চালু হচ্ছে না এইটাই মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
No comments:
Post a Comment