পাবজিকে আউট করে এন্ট্রি নিচ্ছে ‘ফৌজি’, সৌজন্যে অক্ষয় কুমার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 5, 2020

পাবজিকে আউট করে এন্ট্রি নিচ্ছে ‘ফৌজি’, সৌজন্যে অক্ষয় কুমার


স্বাগতা মিস্ত্রী:  ভারতে নিষিদ্ধ পাবজি সহ আরও ১১৮ টি চিনা অ্যাপ। এর পরিবর্তে আসছে দেশী গেম ফৌজি। অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) উদ্যোগে ভারতে আসছে 'FAU-G' বা 'ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস'। PUBG Mobile গেম ব্যান হওয়ায় অনেকেই মুষড়ে পড়েছেন এবং তারা অন্যান্য বৈদেশিক ব্যাটেল-রয়্যাল গেমগুলির ওপরেও খুব একটা আস্থা রাখতে পারছেন না। তবে আর চিন্তার কোনো কারণ নেই। খুব শীঘ্রই আসতে চলেছে দেশীয় পাবজি গেম “ফৌজি” ।
       Fau-G যার পুরো নাম Fearless and United: Guards। বেঙ্গালুরুর একটি সংস্থা শীঘ্রই এই নতুন গেম প্রকাশ করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'আত্মনির্ভর ভারত' অভিযানকে মাথায় রেখে এই নতুন মাল্টি-প্লেয়ার মিড কোর গেম প্রকাশ করা হচ্ছে।এনকোর (nCore) গেমস নামে একটি দেশীয় ডেভেলপার সংস্থা আজ ঘোষণা করেছে, কিছুদিনের মধ্যেই তারা ভারতীয় গেম প্রেমীদের জন্য Fau-G নামে নতুন একটি অ্যাকশন গেম আনতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের উদ্যোগে বা মেন্টরশিপে এই গেমটি তৈরি করা হচ্ছে, এবং এটির নেট আয়ের ২০% অংশ ‘ভারত কে বীর ট্রাস্ট’-এ দান করা হবে।অক্ষয় কুমার জানান,"ভারতের যুব সম্প্রদায়ের কাছে গেমিং একটা গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। ফৌজির মাধ্যমে আমি আশা করি, ওরা খেলতে খেলতে আমাদের সেনার বলিদানকে উপলব্ধি করতে পারবে এবং শহিদদের পরিবারকে সহায়তায় এগিয়ে এসে ভূমিকা পালন করবে।
        এখনো পর্যন্ত গেমটির যে সমস্ত ডিটেইলস পাওয়া গেছে তা থেকে মনে হচ্ছে, দেশের সাথে বিভিন্ন বৈদেশিক লড়াইয়ের বাস্তব ঘটনাগুলির ওপর ভিত্তি করে এই গেমটির প্রেক্ষাপট তৈরি করা হবে। গেমটির একটি টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে মনে হচ্ছে, এই মাল্টিপ্লেয়ার শ্যুটার গেমটি পাবজি-র মতোই হবে। অক্টোবরের মধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে গেমটি উপলব্ধ হবে। মোবাইলের পাশাপাশি ডেস্কটপেও গেমটি খেলা যেতে পারে।

No comments:

Post a Comment