সুশান্তের মৃত্যু তদন্তে নয়া মোড়, গ্রেফতার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 5, 2020

সুশান্তের মৃত্যু তদন্তে নয়া মোড়, গ্রেফতার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক


স্বাগতা মিস্ত্রী: পলকে পলকে  রহস্য ঘনীভূত হচ্ছে সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ডে। রহস্য ভেদে তদন্তে নেমে সুশান্ত মৃত্যুর সঙ্গে মাদক চক্রের হদিশ পেয়েছে তদন্তকারীরা। নতুন মোড় নিয়েছে সুশান্তের মৃত্যু তদন্তে। দীর্ঘ নাটকের পর গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে। 
মাদককাণ্ডে তাকে গ্রেফতার করা হতে পারে বলে গত বেশ কয়েক ঘণ্টা ধরেই কানাঘুষো চলছিল। শেষ পর্যন্ত গতকাল  সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে স্যামুয়েল মিরান্ডাকেও। এই ঘটনার পর আজ রিয়া চক্রবর্তীকেও ডাকা হতে পারে বলে খবর।
    তার আগে চক্রবর্তী বাড়িতে প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালান এনসিবি-র গোয়েন্দারা। অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের বাড়িতেও আজ আলাদাভাবে তল্লাশি চালায় এনসিবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ড্রাগ অ্যাঙ্গেল খতিয়ে দেখছে এনসিবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিয়ার সঙ্গে তাঁর ভাই সৌভিকের একটি চ্যাট সামনে এসেছে। সূত্রের দাবি, ওই চ্যাটে রিয়া সৌভিককে ড্রাগ এনে দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, সৌভিকের একটি চ্যাটের সূত্রে তাঁর সঙ্গে কয়েকজন মাদক কারবারীর যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। এই প্রেক্ষিতেই আজ রিয়া ও সৌভিকের বাড়িতে তল্লাশি এনসিবি-র।
  একবার নয়, রিয়ার নির্দেশে একাধিকবার ড্রাগ আনা হয়েছে বলে NCB-কে জানান সৌভিক। আর সৌভিকের স্বীকারোক্তির বেশকিছুক্ষণের পরই সৌভিক চক্রবর্তীর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসে।
এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে NCB। ধৃতদের নাম – আব্বাস রামজান আলি লখানি, করণ অরোরা, জায়েদ ভিলাত্রা,কাইজান ইব্রাহিম এবং আব্দুল বাসিত পরিহার। জেরায় সৌভিকের কথা স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে। খোঁজ চলছে মাদক ব্যবসায়ী ফারুক বাটাটার।
সুশান্তের মৃত্যুতে একযোগে তদন্ত চালাচ্ছে তিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরা হল ইডি, সিবিআই এবং এনসিবি।সিবিআই আজ রিয়া চক্রবর্তীর বাবাকে জিজ্ঞাসাবাদ করবে। সুশান্তের ব্যবসায়ীক সহযোগী বরুণ মাথুর কেউ আজ ইডি জিজ্ঞাসাবাদ করবে।

No comments:

Post a Comment