'আত্মনির্ভর ভারত রোজগার যোজনা' প্রকল্পে দশ লক্ষ কর্মসংস্থান ঘোষণা কেন্দ্রের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, November 18, 2020

'আত্মনির্ভর ভারত রোজগার যোজনা' প্রকল্পে দশ লক্ষ কর্মসংস্থান ঘোষণা কেন্দ্রের

'আত্মনির্ভর ভারত রোজগার যোজনা' প্রকল্পে দশ লক্ষ কর্মসংস্থান ঘোষণা কেন্দ্রের

    টিএনই ডেস্ক :  সম্প্রতি তৃতীয় পর্যায়ের আর্থিক প্যাকেজে ‘আত্মনির্ভর ভারত রোজগার যোজনা’ নামে একটি প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানান, নতুন কর্মসংস্থান তৈরি করলে সরকার ভরতুকি দেবে। এই ক্ষেত্রে সরকার কর্মী এবং সংস্থা উভয়েরই পিএফ খাতের ১২ শতাংশ টাকা ২ বছর পর্যন্ত সরকার ভরতুকি হিসেবে দেবে। তবে মোট কর্মীসংখ্যা ১০০০ জন পর্যন্ত হলে তবেই এই সুবিধা মিলবে। কেন্দ্র ঘোষণা করেছে, 'এমপ্লয়িজ প্রভিডেন্ট  ফান্ড অর্গানাইজেশন' (ইপিএফও)-এর মাধ্যমে তারা 'ওয়েজ সাবসিডি' দেবে। যার ফলে আগামী দু'বছরের মধ্যে দেশে দশ লক্ষ কর্মসংস্থান হবে।
এর জন্য সরকারের খরচ হবে ছ'হাজার কোটি টাকা। 






             অক্টোবর ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত যে নতুন কর্মসংস্থান হয়েছে তাদের জন্যই আগামী দু'বছর ধরে কেন্দ্র এই সাবসিডি দেবে। এই সুবিধা ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা কাজ হারিয়েছেন এবং নতুন করে কাজে যোগ দিচ্ছেন তাঁরা পাবেন।এমনই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন কর্মসংস্থান তৈরি করলে সরকার ভরতুকি দেবে। এই ক্ষেত্রে সরকার কর্মী এবং সংস্থা উভয়েরই পিএফ খাতের ১২ শতাংশ টাকা ২ বছর পর্যন্ত সরকার ভরতুকি হিসেবে দেবে। তবে মোট কর্মীসংখ্যা ১০০০ জন পর্যন্ত হলে তবেই এই সুবিধা মিলবে। যে সমস্ত নিয়োগ সংস্থা ৫০ জনের কম কর্মী নিয়ে কাজ করে তাদের অন্তত নতুন দু'জন কর্মী নিয়োগ করতে হবে। আর যদি সেই সংস্থার কর্মীসংখ্যা ৫০ জনের বেশি হয় তবে তাদের অন্তত পক্ষে পাঁচজন নতুন কর্মীকে কাজে যুক্ত করতে হবে। এই নিয়ম বলবৎ থাকবে চলতি বছরের ১ অক্টোবর থেকে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত।  
          এই মুহূর্তে গত চার দশকের মধ্যে সবথেকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। গত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিক GDP সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশ (অর্থাৎ -২৩.৯%) যা গত কয়েক দশকের মধ্যে সবথেকে খারাপ। অর্থনীতিকে চাঙ্গা করতে উৎপাদনের সঙ্গে যুক্ত ইনসেনটিভ স্কিমের কথা ঘোষণা করেছে কেন্দ্র। সূত্রের বক্তব্য অনুসারে, সরকারের আসন্ন অর্থনৈতিক সঞ্জিবনী প্যাকেজ হতে চলেছে সেই প্রকল্পেরই বর্ধিত রূপ। সেইসঙ্গে প্যাকেজ ঘোষণায় কর্মসংস্থান ও উৎপাদন ক্ষেত্রের উপরে বিশেষ লক্ষ্য রাখা হবে।

No comments:

Post a Comment