"বিজেপির লোকজন অশিক্ষিত",কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
টিএনই ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে। এই আইনের বিরুদ্ধে ব্যাপক প্রচারের কর্মসূচিও বন্ধ আছে করোনার জেরে। কিন্তু এটা বন্ধ শুধুমাত্র লকডাউন এর কারণে। কারণ আনলক পর্বের ষষ্ঠ পর্যায়ে ফের সিএএ নিয়ে সুর চড়াতে শুরু করে দিয়েছে কেন্দ্র।
আনলক পর্বের কারণে অনেক আলোচনা , অনেক বৈঠক আজ স্থগিত পড়ে আছে। শুক্রবার নাগরিকত্ব সংশোধন আইন দ্রুত কার্যকরের দাবিতে রাস্তায় নামে মতুয়া সমাজ। মিছিলের রেস অনেকক্ষণ চলে। বিশাল মিছিলের পর হয় সমাবেশ। বিরাট সমাবেশে নেতৃত্ব দেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
অপরদিকে মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ তথা দলের নদীয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র। তার বক্তব্যের মাধ্যমে এটুকু বলতে চেয়েছেন , প্রত্যেকটি বিজেপির লোক অশিক্ষিত। তিনি বিজেপির লোকের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছুই বলতে চান না। কিন্তু যে পরিমাণে মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে সেটা তৃণমূল সরকার কখনোই মেনে নেবে না। পশ্চিমবঙ্গে সিএএ ও কার্যকর হবে না। তা শুরু করতেই দেওয়া হবে না।
জানা গেছে, সম্প্রতি বাংলা সফরে এসে সিএএ বলবৎ হওয়ার কথা উস্কে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান এ আইন দ্রুত প্রয়োগ করা হবে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্যদিকে জেপি নাড্ডাও সবাইকে আশ্বাস দেন এই আইনের সুবিধা প্রত্যেকে পাবেন, পেতে বাধ্য । বিভিন্ন আইনকানুন তৈরীর কাজ চলছে তবে করোনা পরিস্থিতিতে সাময়িকভাবে সব থমকে রয়েছে। নাগরিকত্ব আইনের সুবিধা পাবে সবাই।



No comments:
Post a Comment