সবাই চায় ধবধবে সাদা ও উজ্জ্বল দাঁত, সমাধান হবে ঘরোয়া উপায়ে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, December 31, 2020

সবাই চায় ধবধবে সাদা ও উজ্জ্বল দাঁত, সমাধান হবে ঘরোয়া উপায়ে

সবাই চায় ধবধবে সাদা ও উজ্জ্বল দাঁত, সমাধান হবে ঘরোয়া উপায়ে



টিএন‌ই ডেস্কঃ   সাদা ধবধবে দাঁত আমরা সবাই চায়। কিন্তু দাঁতের সমস্যায় কমবেশি আমরা অনেকেই ভুগী। অনেকেই দাঁতের সমস্যায় ছোট থেকে কাতরায়।





অধিকাংশ ক্ষেত্রেই দাঁতের হলুদ ছোপ লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। দাঁত হলুদ হয়ে যাওয়ার জন্য স্মোকিং, খারাপ ওরাল হাইজিন, ডায়েট দায়ী। এই ক্ষেত্রে কয়েকটি অতি সাধারণ ঘরোয়া উপায়ে দাঁতকে হলুদ হয়ে যাওয়া থেকে আটকানো যেতে পারে। 

নুনু ও তেল - নুন ও তেল এর সাহায্যে দাঁতের হলদেটে ভাব দূর করা যায়। সপ্তাহে একবার নুন তেল দিয়ে দাঁত পরিষ্কার করুন। সরষের তেলের সঙ্গে নুন মিশিয়ে দাঁত পরিষ্কার করলে ধীরে ধীরে হলদেটে ভাব অনেকটা কেটে যায়। 

বেকিং সোডা- বেকিং সোডা সপ্তাহে একবার বা দু'বার টুথব্রাশে  টুথপেস্টের সঙ্গে এক চিমটে  মিশিয়ে নিন। এইভাবে ব্রাশ করলে দাঁতের হলদেটে ছোপ দূর করা যায়। 

লেবু খাওয়ার পর লেবুর খোসা দিয়ে দাঁতে ঘষুন। সপ্তাহে দুই থেকে তিনবার এমন করলে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাঁতের ওপর খোসা ঘষবেন মাড়িতে নয়। অন্যথা দাঁত টক হয়ে যাবে আবার খাবার খেতেও সমস্যা হবে।

No comments:

Post a Comment