জেনে নিন সঞ্জয় মঞ্জরেকর কি বলেন বিরাট কোহলির সম্পর্কে
টিএনই ডেস্ক: মনে আছে সেই ছেলেটাকে যে তাঁর প্রথম টেস্টে একশো রান করার আগেই বাদ হয়ে যেতে পারতেন ভারতীয় ক্রিকেটের দল থেকে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ম্যাচে মাত্র ৭৬ রান করেন। ২০১১ সালে নাকি অস্ট্রেলিয়া সঙ্গে টেস্ট ম্যাচে তাকে বাতিল করে দেওয়া হত। সেই ক্রিকেটার হলেন বর্তমান সারা বিশ্বের অন্যতম খেলোয়াড় বিরাট কোহলি। তাঁর বহু টেস্ট ম্যাচই এখন বেশ নজির রাখেছে বিশ্বের কাছে।
ভারতের প্রাক্তন ক্রিকেটের সঞ্জয় মঞ্জরেকর জানালেন ২০১১ সালে বিরাট কোহলিকে সেই সময় বাঁচিয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
মঞ্জরেকর বলেন, 'বিরাট কোহলি হল বিরাট কোহলিই। ও সবসময় রান করার কোনও না কোনও উপায় খুঁজে বের করে। ভারত সেই সময় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে পরপর দুটি সিরিজে ৪-০ ফলে হেরেছিল। ২০১১ সালে সেই সময় আমার যতদূর মনে পড়ে ওই সিরিজে একমাত্র শতরানকারী ছিল বিরাট। সেই সময় ও একজন নবাগত ক্রিকেটার ছিল। সিডনি টেস্টের পরেই ও দল থেকে প্রায় বাদ পড়ে গিয়েছিল। পার্থ টেস্টে ওর খেলার জন্য ধোনি ওকে সমর্থন জানিয়েছিল। পার্থেও ৭০ রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিল এবং তারপরও টেস্ট ক্রিকেটে ওর প্রথম শতরানটি তুলে নেয়।'

No comments:
Post a Comment