করোনার নতুন স্ট্রেনর বিনাশের চেষ্টায় এবার কেন্দ্র - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, December 28, 2020

করোনার নতুন স্ট্রেনর বিনাশের চেষ্টায় এবার কেন্দ্র

করোনার নতুন স্ট্রেনর বিনাশের চেষ্টায় এবার কেন্দ্র

টিএনই ডেস্ক : গোটা বিশ্ব জুড়ে যেখানে মহামারী করোনা ভাইরাসকে ঘিরে শোরগোল, ঠিক সেই সময়  আবার নতুন করে করোনার এক নয়া স্ট্রেনের উৎপত্তি। কয়েকদিন আগেই এই নয়া স্ট্রেনের হদিস মিলেছে, তারপর থেকেই বিদেশের নানান জায়গায় এখন সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। তবে এবার এই নয়া ভাইরাসকে শিখর থেকে উপরে ফেলার প্রচেষ্টা করছে কেন্দ্র। 






সূত্রের খবর, বিদেশ থেকে আসা কোভিড-১৯ পজিটিভ যাত্রীদের মধ্যে থেকে ৫ শতাংশ মানুষের জেনম সিকুয়েন্স করা হবে এবং সংগ্রহ করা হবে লালারসের নমুনা। ইতিমধ্যেই নিজের এই সিদ্ধান্তের কথা সমস্ত রাজ্যকে জানিয়ে দিয়েছেন কেন্দ্র। একইসাথে করোনার এই নতুন স্ট্রেনের হদিস পেতে দেশের মোট ১০টি ল্যাবকে বেঁচে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ব্রিটেনের এই নয়া স্ট্রেনের হদিস পেতে ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের সমস্ত কোভিড-১৯ পজিটিভ রোগীর মধ্যে থেকে ৫ শতাংশ রোগীদের লালারস সংগ্রহ করা হবে। 

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশ থেকে পশিমবঙ্গে আসা ৮১ হাজার ৯৮২ জনের শরীরে মিলেছে করোনার জীবানু। এর মধ্যে থেকে ৫ শতাংশ রোগীদের লালারস সংগ্রহ করে শুরু হবে পরীক্ষা। রবিবার অর্থাৎ ২৭ সে ডিসেম্বর স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই আক্রান্ত এই ৫ শতাংশ ব্যক্তিদের একটি অংশের জেনোমিক্স সিকুয়েন্স করে স্যাম্পল পাঠানো শুরু হয়েছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং আইসিএমআর সূত্রে খবর, এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লক্ষ ৩৫ হাজার ২৫১। একইসাথে রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৯৪৫ জন। কেরালায় আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৪৬ হাজার ৫৯৭জন। মহারাষ্ট্রে মোট কোভিড-১৯ পসিটিভের সংখ্যা ১ লক্ষ্য ১৯ হাজার ১৪৪জন। 

সূত্রের খবর,  ৯ই ডিসেম্বর ২২ ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক উড়ানে যারা দেশে এসেছেন তাঁদেরও জেনম সিকুয়েন্স করে দেখা হবে। কিন্তু রাজ্যের অধিকাংশ ল্যাবরেটরিতে এই পরীক্ষার ব্যবস্থা নেই, তাই দেশের নির্দিষ্ট ১০টি ল্যাবরেটরিকে বেঁছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা,মেঘালয়, মনিপুর, অরুণাচল প্রদেশ সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ওড়িশা, এবং ছত্তিশগড়ের জেনম সিকুয়েন্স পরীক্ষা হবে কল্যানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স সংস্থায়। এছাড়াও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, দিল্লির ইনস্টিটিউট অফ জেনোমিক্স এন্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিতেও জেনম সিকুয়েন্স পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment