১২ই আগষ্ট,রাজনগর,রিয়াসউদ্দিন সেখ:-গতকাল রাজনগর ব্লকের লাউজোর উচ্চবিদ্যালয়ে জীববৈচিত্র্যকরনে সচেতনতা শিবির ও বৃক্ষরোপন করা হল। আয়োজনে কাঁটাগড়িয়া কাজী নজরুল এডুকেশনাল ও গ্রামোন্নয়ন সমিতি, রাজনগর ব্লক এবং লাইফ নামক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগ। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও দিনেশ মিশ্র, চন্দ্রপুর থানার এস আই মলয় কর্মকার , অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবনকৃষ্ণ মুখার্জী প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত ভাষন দেন লাউজোর স্কুলের প্রধান শিক্ষক দিলীপ ডোম এবং জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিতভাবে ছাত্রদের জানান বিডিও দিনেশ মিশ্র। উপস্থিত ছাত্রদের ৫টি দলে ভাগকরে তাতে একজন রিসোর্স পার্সন দিয়ে স্থানীয় এলাকার জীববৈচিত্র্য হাতে কলমে দেখানো ও পর্যালোচনা করা হয়। বহু জানা অজানা গাছের নমুনা সংগ্রহ,উপকারিতা সম্পর্কে ধারনা দেওয়া হয় । এছাড়াও পরিবেশ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়। প্রতিকি স্বরুপ স্কুল চত্বরে এদিন তিনটি চারাগাছ লাগোনো হয় বিডিও মহাশয়ের হাত দিয়ে।
Sunday, August 12, 2018
New
জীববৈচিত্র্য করনে পরিবেশ সচেতনতা শিবির রাজনগরের লাউজোরে
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভুম_বার্তা #Birbhum_Barta #Birbhum #Tree plantation #Rajnagar#election #all #news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment