নিজস্ব প্রতিনিধি : করোনা সম্পর্কে আট থেকে আশি সকলেই স্বল্প বিস্তর জানেই। তবুও আছে সচেতনতার অভাব। বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি মৃত্যুর সংখ্যাটাও মোটেই কম নয়।
মধ্যবিত্তের আয় নেই, লকডাউনের জেরে গৃহবন্দি সকলেই। যেভাবে দ্রুত করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে তাতে লকডাউন খুব শীঘ্রই যে উঠে যাবে, তা একদমই নয়।
কিন্তু এই লকডাউন চলাকালীন কেউ অসুস্থ হতে পারেন! কাউর মৃত্যু হতে পারে! কাউর গর্ভে সন্তান আসতে পারে! তবে প্রতিটি ব্যাপারেই লাগে টাকা। আর এই লকডাউনে সব বন্ধে জেরে লাগছে আরও দ্বিগুণ টাকা।
তবে মধ্যেবিত্তকে কিছুটা স্বস্তির আশ্বাস দিতে এগিয়ে এল এসবিআই। সাধারণ মানুষের উদ্দেশ্যে জরুরি ঋণ প্রকল্প চালু করেছে এসবিআই, আর তাও মাত্র ৪৫মিনিটের মধ্যে পাওয়া যাবে। এই ঋণটি পেতে হলে বাড়িতে বসেই আবেদন করা যাবে অনলাইনে। তবে এ ঋণটি শুধুমাত্র এসবিআই গ্রাহক দের জন্যই উপলব্ধ।
এই প্রকল্পে ঋনগ্রহীতা দের মাসিক কিস্তি দিতে হবে না। অর্থাৎ জরুরি ঋণ -এ আপনাকে ইমআই দিতে হবে না প্রথম ছয় মাস।
No comments:
Post a Comment