নিখোঁজ কোন্নগরের নিট(NEET) পরীক্ষার্থী, তদন্তে উত্তরপাড়া পুলিশ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, September 11, 2020

নিখোঁজ কোন্নগরের নিট(NEET) পরীক্ষার্থী, তদন্তে উত্তরপাড়া পুলিশ

নিখোঁজ কোন্নগরের নিট(NEET) পরীক্ষার্থী, তদন্তে উত্তরপাড়া পুলিশ


স্বাগতা মিস্ত্রী :  মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ কোন্নগরের চটকল লাইনের একটি আবাসনের এক নিট পরীক্ষার্থী। মঙ্গলবার সন্ধেবেলা পাড়ার একটি সাইবার ক্যাফে থেকে অ্যাডমিট কার্ড আনতে বেরিয়েছিল সে। 
মাকে বলে গিয়েছিল ১৫ মিনিটের মধ্যেই বাড়ি ফিরবে। কিন্তু রাত ন’টা বেজে গেলেও অভীক বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে তার বাবা-মা। শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া। রাতে কোন্নগরের গঙ্গার ঘাট থেকে তার সাইকেল উদ্ধার হয়।





নিখোঁজ ছাত্রের নাম অভীক মণ্ডল। পরিবারের তরফে উত্তরপাড়া থানায় দায়ের করা হয়েছে নিখোঁজ ডায়েরি। জানা যাচ্ছে, তার বাবা পেশায় কলকাতা পুলিশের কর্মী। 
তিনি বলেন, ‘‘ছেলেটা যে কোথায় গেল, কিছু বুঝতে পারছি না। ফিরে এসে পরীক্ষাটা অন্তত দিক। আমাদের বলেছিল, ভাল ফল হবে। পরীক্ষা নিয়ে ওর কোনও চাপ ছিল না।’’ 

       পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতেই কোন্নগরের জিটি রোড লাগোয়া একটি এলাকা থেকে অভীকের সাইকেলটি মেলে। অভীকের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে, সূত্র পাওয়ার আশায়। 





    পরীক্ষার চাপেই এই মেধাবী ছাত্র ঘর ছেড়েছে কি না, না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শেষ আপডেট অনুযায়ী জানা গেছে, অভীকের মৃত দেহ পাওয়া গেছে। কী কারণে এই দৃশ্যের স্বাক্ষী রইল অভীকের পরিবার, তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment