৫ টাকায় পেটপুরে খাবার রামপুরহাটে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 24, 2018

৫ টাকায় পেটপুরে খাবার রামপুরহাটে

বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর একটু প্রচেষ্টা। বিপদ তো বলে আসে না, কিছু হলেই ছুটতে হয় হাসপাতাল। তাই বীরভূমের রামপুরহাট সদর  হাসপাতালেই এবার থেকে প্রতি শনিবার সবার মুখে অন্ন তুলে দেবার লক্ষে দুগ্গা মার রান্নাঘর থেকে মাএ ৫ টাকায় পাবেন দুপুরের খাবার। থাকবে মিনিকিট চালের ভাত, মুগের ডাল, তরকারি, চাটনি, পায়েস।
আজ ৪০০ জন খেয়েছেন। সকলের আনন্দ আর আশীর্বাদে আমরা চরম উৎসাহিত হয়েছি বলে জানান, এই আয়োজক কমিটি।
ঈশ্বরের আশীর্বাদ থাকলে একদিন এই দুগ্গা মার রান্নাঘর সারা বীরভুমে ছড়িয়ে পড়বে বলেই আশা করছেন এই অয়োজনকারীরা । আসুন অঙ্গীকার করি,অন্তত বীরের ভুমি এই বীরভুমে আমরা কাউকে অপুষ্টি অনাহারে মরতে দেবনা, বলে জানান। আয়োজক কমিটি পক্ষ এও জানান যে, আগামী দিনে তাদের এই চিন্তা ধারাকে আরও বহুকাল এগিয়ে নিয়ে যেতে চাই এবং খাবারের পরিমাণ আরও বাড়াবে।
আপনাদের সহযোগিতা এবং উৎসাহ একান্ত ভাবে কাম্য করি ।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment