রেল পুলিশের উদ্যেগে রক্তদান শিবির - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, August 29, 2018

রেল পুলিশের উদ্যেগে রক্তদান শিবির


আজ বীরভূমের সাঁইথিয়া স্টেশনে রক্তদান শিবিরের আয়োজন করলো সাঁইথিয়ার রেল পুলিশ। জেলা জুড়ে বিভিন্ন হাসপাতালে যে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে তা কিছুটা পূরন করার জন্য সাঁইথিয়া রেল পুলিশের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ। এই দিন শিবিরে উপস্থিত ছিলেন সাঁইথিয়া রেল পুলিশের আধিকারিকেরা সহ অন্যান্য সমাজসেবী। শিবিরটি সাঁইথিয়া স্টেশনে অনুষ্ঠিত হয়। রেল পুলিশের ওসি নিজে রক্ত দান করেন, তিনি বলেন "শুধু রেল পুলিশ নয় প্রত্যেককেই এই সমাজ মূলক কাজ গুলি করতে হবে।" এই দিন রক্তদান শিবিরে মোট ৬০ ইউনিট রক্ত দান করে সকলে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিল সাঁইথিয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান কাজী কামাল হোসেন, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মানস সিং। রেল পুলিশের এমন উদ্যোগ সত‍্যিই প্রশংসনীয়। রক্ত দান জীবন দান, রক্তের ঘাটতি মেটাতে সকলের এভাবে এগিয়ে আসা উচিত বলে সকলকে আহ্বান করলো সাঁইথিয়া রেল পুলিশ। আজকে সংগৃহীত মোট ৬০ ইউনিট রক্ত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। রেল পুলিশের জানায় আগামী দিনে এরকম নানান সমাজ মূলক কাজের আয়োজন করবে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment