অসাবধানতার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক বিদ্যুৎ কর্মী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 15, 2018

অসাবধানতার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক বিদ্যুৎ কর্মী

এদিন বীরভূমের দুবরাজপুরে অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক যুবক। যুবকের নাম অমিত মন্ডল। বয়স চল্লিশ বছর। বিদ্যুৎস্পৃষ্ট যুবকটি দুবরাজপুরের চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মী দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে তারের মেরামতি করছিলেন। মেরামতির কাজ শেষ হতেই নিচে নামার জন্য পোলের ওপর উঠে দাঁড়ান তিনি। মাথার ওপর দিয়ে যাচ্ছিল এগারো হাজার ভোল্টের অন্য একটি তার। অসাবধানতার জন্য তার মাথা গিয়ে ঠেকে এগার হাজার ভোল্টের বিদ্যুতের তারে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়।  পরে স্থানান্তরিত করে সিউড়ি সদর হাসপাতালে আনা হয়েছে। এখন যুবকটির শরীরের অবস্থা খুবই আশঙ্কাজনক।

অভিযোগ বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় হাতে গ্লাবস বা মাথায় হেলমেট ছিল না কারোরই। অসাবধানতার কারণেই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment