১ বছরের মধ্যে দূর্নীতি করলেই হারাতে হবে পদ, স্পষ্ট জানিয়ে দিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গতকাল বোলপুরে গীতাঞ্জলির প্রেক্ষাগৃহে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই গৃহে গতকাল দলের জেলা কমিটির বৈঠক ছিল। সেখানেই এই চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের তালিকা শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বোর্ড গঠনের কাজও।
বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, "আজ এই বৈঠকে বলে দেওয়া হলো কে পঞ্চায়েত সমিতির সভাপতি, কে সহ সভাপতি হবে এবং এও জানিয়ে দিলাম এক বছরের মধ্যে কেউ যদি দূর্নীতি করে তাহলে প্রদেশকে জানাব এবং দলকে জানিয়ে তাকে সরিয়ে দেওয়া হবে।"
তিনি আরো বলেন, "অনেকদিন ধরেই অনেক কাজ বাকি আছে। এরপর সেগুলো সব করতে বলেছি। এবং আরও বলেছি মানুষের হয়ে কাজ করো এবং মানুষকে পরিষেবা দাও। গ্রাম পঞ্চায়েত তো অনেকগুলোই হয়ে গেছে। সমস্তটা শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। জেলা পরিষদের তালিকারও অনুমোদন হয়ে গেছে। আমরা সেগুলো তেইশ তারিখের পর ঘোষণা করার চেষ্টা করছি।"
অনুব্রতবাবু ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, "আমরা হিন্দু ও মুসলিম একসঙ্গে মহরম করি। হিন্দু ও মুসলিম একসঙ্গে দুর্গাপুজোও করব।"
তথ্যচিত্র-সৌগত মন্ডল
No comments:
Post a Comment