ফের ধর্ষণের শিকার হলো এক যুবতী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, September 16, 2018

ফের ধর্ষণের শিকার হলো এক যুবতী

  পাশের জঙ্গলে গরু চড়াতে গিয়ে ধর্ষনের শিকার হলো এক যুবতী। ঘটনাটি ঘটেছে বীরভূমে সিউড়ি থানার কামারডাঙ্গা এলাকায়। নির্যাতিতাকে এই ঘটনাটির পর সিউড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্তে নেমেছেন সিউড়ি থানার পুলিশ।

সিউড়ি থানার কামারডাঙ্গা গ্রামের এক আদিবাসী যুবতী তার গ্রামের পার্শ্ববর্তী এক জঙ্গলে গরু চড়াতে গিয়েছিলো গতকাল। অভিযোগ, সেই সময় মোহিত খান নামে এক যুবক তাকে সেই জঙ্গলের মধ্যে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। এমনকী ঘটনাটি  যাতে কেউ যেন জানতে না পারে সেইজন্য অভিযুক্ত মোহিত খান ওই নির্যাতিতা যুবতীকে খুনের হুমকি দেখায়। কিন্তু বাড়ি ফিরেই ওই নির্যাতিতা সমস্ত কিছু ঘরের সদস্যদের বলে দেয়। কিছুক্ষণ পর ওই নির্যাতিতার সদস্যরা সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গোটা ঘটনাটিতে ক্ষুদ্ধ ওই এলাকার আদিবাসী সমাজ।  এই বিষয়ে বীরভূম জেলা আদিবাসী উন্নয়ন গাওতার জেলা সভাপতি সুনীল সোরেন বলেন, "আমাদের আদিবাসী মহিলারা বারবার ধর্ষিতা হচ্ছেন। এই বাংলায় আমাদের আদিবাসী মহিলাদের কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা নিয়ে  জোরদার নয় প্রশাসন। আদিবাসীরা কিছুতেই  এই অত্যাচার বা অন্য অত্যাচার থেকে মুক্ত হচ্ছেন না। পুলিশ যদি অভিযুক্ত কে গ্রেফতার না করে তাহলে আমরা আদিবাসী উন্নয়ন গাওতার পক্ষ থেকে অন্দোলনে করব ও বিক্ষোভে সামিল হবো।"
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment