বীরভূমের নলহাটি থানার বানিওড় এ.কে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। প্রধান শিক্ষকের নাম আশিষ কুমার মন্ডল। দুইদিন আগে এক ছাত্রীর শ্লীলতাহানি করে। এই ছাত্রী বাড়ির লোকজনকে সমস্ত ঘটনা খুলে বলে তারপর আজকে সমস্ত ছাত্রীর অভিভাবকরা স্কুলে গিয়ে হেড মাস্টার কে ঘিরে বিক্ষোভ দেখায়। সকাল থেকে ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষককে তালা মেরে রুমে ভরে রাখে। ভাঙচুর করা হয় স্কুলের সমস্ত জিনিস পত্র যেমন- কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র। ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকেরা জানায় বেশ কয়েকদিন ধরে ওই শিক্ষক বিভিন্ন ক্লাসের ছাত্রীদের সঙ্গে অশ্লীলিন ব্যবহার করতেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে আটক করে।
তথ্যচিত্র:- সৌগত মন্ডল
No comments:
Post a Comment