সবলা মেলা উদ্বোধন রামপুরহাটে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 29, 2018

সবলা মেলা উদ্বোধন রামপুরহাটে

এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে  বীরভূমের রামপুরহাট মহুকুমা ক্রিড়াঙ্গন এর মাঠে (রামপুরহাট গান্ধী পার্ক ময়দান) সবলা মেলা শুরু হলো। সবলা মেলা উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জি মহাশয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন S. D. O স্মৃতি রঞ্জন মহান্তি মহাশয় ও রামপুরহাট পৌরসভার উপ পৌর পিতা সুকান্ত সরকার এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ। এই মেলায় প্রায় ৩০ টির ও বেশি স্টল বসেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজের হাতে তৈরি জিনিসপত্র এই মেলার বিভিন্ন স্টলে বিক্রি করছেন যেমন- পাঞ্জাবি, আঁচার, নারু, পিঠে, মাটির জিনিসপত্র ইত্যাদি।

তথ্যচিত্র:- সৌগত মন্ডল

No comments:

Post a Comment