সিউড়িতে পালিত হলো আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, September 9, 2018

সিউড়িতে পালিত হলো আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস

বীরভূমের সিউড়ি শহরের ডি.আর.ডি.সি হল এ সিউড়ি ইয়ং নাট্য সংস্থার প্রযোজনায় পালিত হলো আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। এদিন ৯ টার সময় সিউড়ি জেলা স্কুল ময়দান থেকে বাসস্ট্যান্ড হয়ে একটি পদযাত্রা ডি.আর.ডি.সি হল এ পৌঁছায়। এই আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসকে সামনে রেখে সিউড়ি ইয়ং নাট্য সংস্থা একটি নাটক ও নৃত্য দৃশ্যায়ন মঞ্চে তুলে ধরেন। নাটকটির নাম আঁধার ঘরে থাকবো না। সমগ্র নাটকের সামগ্রিক ভাবনা ও নির্দেশনায় ছিলেন নির্মল হাজরা। এই নাটকে শিশু শিক্ষা, নারী শিক্ষা, বৃদ্ধদের জন্য শিক্ষা ও শিক্ষার অধিকার এর বিষয়কে তুলে ধরা হয়েছে। মূল অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মহাশয়, জেলা সভাধিপতি এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ। অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এরপর অনান্য অনুষ্ঠান যেমন- নব স্বাক্ষরদের গান‌ ও আবৃত্তি, নাট্য-নৃত্য, নাটক, রাইবেশে, তিতলির অনুষ্ঠান এবং খাতা, পুস্তক ইত্যাদি বিতরণ করা হয়। সবশেষে আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তথ্যচিত্র -অনুমিতা মন্ডল

No comments:

Post a Comment