পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। আর এই বন্ধ সমর্থন করেছে সিপিএম সহ ২১ টি রাজনৈতিক দল।। কংগ্রেসের ডাকা বনধের আংশিক প্রভাব পড়েছে বীরভূম জেলায়। অধিকাংশ কারখানা খোলা আছে। প্রতিটি দিনের মতোই কাজে যোগ দেন শ্রমিক সহ কর্মচারীরা।
তবে, বোলপুরে জামবুনি বাস স্ট্যান্ডে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছু বাস চলাচল করছেনা ফলে অনেকের কাজে আসতে সমস্যা হচ্ছে।
বনধকে ঘিরে বীরভূমে তেমন কোন অশান্তির খবর পাওয়া জায়নি এখনও পর্যন্ত । বোলপুরে প্রায় সব দোকানই খোলা। রাস্তায় সরকারি বাস ও বেসরকারি বাস দেখতে পাওয়া যাচ্ছে বোলপুরে জামবুনি বাস স্ট্যান্ডে, বীরভূমে বোলপুরে সব্জী মার্কেট এ বন্ধের কোন প্রভাব পড়েনি।
এই বন্ধ এর আলোচ্য বিষয় হচ্ছে পেট্রোলের মূল্যবৃদ্ধি। এই বন্ধের ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। তাই কিছু সংখ্যক মানুষ বনধের ডাকে সাড়া দিয়েছেন।
রাজ্যে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে কংগ্রেস সোমবার ১০ সেপ্টেম্বর বনধকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে বামেরা। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দিয়েছিল ভারত সরকার অর্থাত মোদী সরকারের বিরুদ্ধে ।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের তরফে ইতিমধ্যে সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন যে, আজ সকাল থেকে সবকিছুই অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
তবে এই বনধের প্রভাব বোলপুরে তেমন কিছু পড়েনি।
তথ্যচিত্র-সৌগত মন্ডল
No comments:
Post a Comment