সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে আজ পঞ্চম দিনে পা দিলো বিশ্বভারতীর পড়ুয়াদের এই বিক্ষোভ। পর পর ৪ দিন রাতভর এই বিক্ষোভ ও অনশন চলছে, উপাচার্যের দফতরের সামনে। রাতভর এই বিক্ষোভে ফেটে পড়েছে পড়ুয়ারা।
পড়ুয়াদের অভিযোগ, সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে বিশ্বভারতীতে।
কিন্তু বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন জানান, "এই পরীক্ষার নিয়ম বহির্ভূত। নতুন করে এই পরীক্ষা আর সম্ভব হচ্ছে না"।
পড়ুয়ারা জানিয়েছে, "প্রতি বছরের মতো এবারও এই পরীক্ষা চালু করতে হবে। যদি চালু না করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ তা হলে আমরা ঘোরতর বিক্ষোভে সামিল হবো ও অনশনে বসে না খেতে পেয়ে মরবো। যদিও আমাদের বিক্ষোভ ও অনশন এখনও চলছে। যতদিন না পরীক্ষা হবে ততদিন আমরা এই অনশন ও বিক্ষোভ চালিয়ে যাবো"। এই অনশনে বসে এক পড়ুয়া অসুস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, চার দিন অনশনে কেটে গেল আজ পঞ্চম দিন এখনও অবধি কলেজ কর্তৃপক্ষর দেখা নেই। কলেজ কর্তৃপক্ষ যদি কোনোরকম পদক্ষেপ না নেয় এই বিষয়ে তাহলে ছাত্র-ছাত্রীরা তাদের এই অনশন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবে।
তথ্যচিত্র-সৌগত মন্ডল
No comments:
Post a Comment