ভোটদানে উৎসাহ বাড়াতে ফুটবল প্রতিযোগিতা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, September 11, 2018

ভোটদানে উৎসাহ বাড়াতে ফুটবল প্রতিযোগিতা

এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। রাজ্যের প্রতিটি জেলায় তাই তৎপর নির্বাচনী দপ্তর। বীরভূম জেলাতেও লক্ষ‍্য করা গেলো সেই উদ‍্যোগ। সিউড়ি ২ নং ব্লক প্রশাসনের উদ‍্যোগে নির্বাচনী দপ্তরের ইলেক্টোরাল লিটারেসি ক্লাব (ELC) নামক শিবিরের মাধ‍্যমে ভোটারদের সচেতনতা বাড়ানোর ব‍্যবস্থা করা হয়। প্রথমবার ভোট দেবে যেসব ছেলেমেয়ে, তাদের উৎসাহিত করা হয়।ভোটার তালিকায় যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে, সে ব্যাপারে বিশেষ জোর দিচ্ছে নির্বাচনী দপ্তর।ভোটদানে আগ্রহ বাড়াতে ওই ব্লকের পুরন্দরপুরে একটি ফুটবল প্রতিযোগিতাও আয়োজিত হয় ১১ সেপ্টেম্বর।৮টি দল অংশ নেয়। উপস্থিত ছিলেন বিডিও সেখ আব্দুল্লাহ,যুগ্ম বিডিও বিশ্বজিৎ দত্ত, ব্লক আইডিও প্রদীপ চক্রবর্তী, যুব কল‍্যাণ দপ্তরকর্মী জিৎ চ‍্যাটার্জি প্রমুখ। এই প্রতিযোগিতায় বিপুল জনসমাগম নির্বাচনী দপ্তরের ভোটদান সচেতনতা বৃদ্ধির কর্মসূচি সহজ করে দিয়েছে।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment