অনেক দিনের প্রচেষ্টা সার্থক হলো আজকে বীরভূমের সিউড়ির মহাবিদ্যালয় কলেজে। সিউড়ি মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ, অধ্যাপিকা, শিক্ষা সহায়ক কর্মীবৃন্দ ও সর্বপরি ছাত্র-ছাত্রীদের অনেক দিনের একান্ত অনুরোধ ও আশা ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে, তাদের কলেজ চত্ত্বরে একটি "বয়েজ কমোন রুম" ও ছাত্র-ছাত্রীদের জন্য একটি ক্যান্টিন গড়ে দেওয়ার। তাদের সেই চাহিদা ও আশা আজকে পূরন বা সার্থক হলো। কলেজের প্রধান গেটের ঠিক বামদিকে বয়েজ কমোন রুমটি নির্মাণ করা হয় যার নাম দেওয়া হয় নেতাজী ভবন। এদিন শুভ লগ্নে কমোন রুম ও ক্যান্টিনের উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিকাশ রায়চৌধুরী, পৌরসভার উপ পৌর পিতা বিদ্যাসাগর সাউ, বিশিষ্ট সমাজসেবী মলয় মুখার্জি এছাড়াও বিভিন্ন বিশিষ্ট অতিথি বর্গ। একটি উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। তাদের অনুরোধ রাখার জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্র-ছাত্রীরা সকলেই চির কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কাছে।
তথ্যচিত্র-সৌগত মন্ডল
No comments:
Post a Comment