ফের বিশ্বভারতীতে অনশনে বসলো ছাত্র ছাত্রীরা। - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, September 10, 2018

ফের বিশ্বভারতীতে অনশনে বসলো ছাত্র ছাত্রীরা।

সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে আজও বিশ্বভারতীতে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। গত পরশু থেকে রাতভর এই বিক্ষোভ ও অনশন চলে উপাচার্যের দফতরের সামনে।রাতভর এই বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা।

পড়ুয়াদের অভিযোগ, সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে বিশ্বভারতীতে।
কিন্তু বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন জানান, "এই পরীক্ষার নিয়ম বহির্ভূত। নতুন করে এই পরীক্ষা আর সম্ভব হচ্ছে না"।

পড়ুয়ারা জানিয়েছে, "প্রতি বছরের মতো এবারও এই পরীক্ষা চালু করতে হবে। যদি চালু না করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ তা হলে আমরা ঘোরতর বিক্ষোভে সামিল হবো ও অনশনে বসে না খেতে পেয়ে মরবো। যদিও আমাদের বিক্ষোভ ও অনশন এখনও চলছে। যতদিন না পরীক্ষা হবে ততদিন আমরা এই অনশন ও বিক্ষোভ চালিয়ে যাবো"। এই অনশনে বসে এক পড়ুয়া অসুস্থ হয়েছে বলে জানা গিয়েছে।

তথ্য:-সৌগত মন্ডল
চিত্র:- সৌতিক চক্রবর্তী।

No comments:

Post a Comment