ফের বীরভূমে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটলো। বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের পার্টি অফিস। ঘটনাটি ঘটেছে বীরভূমে সিউড়ির কাঁকরতলা এলাকায়।আজ দুপুর বারোটার সময় এই কংক্রিটের তৈরি পার্টি অফিসের একাংশ ভেঙে যায় বিস্ফোরণের জেরে। ভয়াবহ শব্দে কেঁপে ওঠে এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, এই পার্টি অফিসটি স্থাপিত করেছিলেন স্বর্গীয় তৃনমূল নেতা বুড়ো কাদেরি।এই নিহত তৃণমূল নেতা গোষ্ঠী কোন্দলের জেরেই খুন হয় বলে জানা গেছে। এই এলাকায় পঞ্চায়েত প্রধান নিয়ে এখনও বেশ অশান্তি লেগেই থাকে বলে জানা গিয়েছে। এখন এই তৃণমূলের দলীয় কার্যালয়ে বসতেন স্বর্গীয় তৃনমূল নেতা বুড়ো কাদেরির ভাই উজ্জ্বল কাদেরি।
স্থানীয় এক গ্রামবাসী বলেন, "এই গ্রাম টি বড়া পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে। পঞ্চায়েত প্রধান নিয়ে উজ্জ্বল কাদেরির সঙ্গে তৃণমূল নেতা শেখ কালোর অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরেই। এর আগে এই গ্রামে এই বিষয়ে কয়েকবার বোমাবাজি হয়"। বলে জানান তিনি।
তৃণমূল নেতা উজ্জ্বল কাদেরি প্রথমে বলেন ওই বিস্ফোরণ শেখ কালোই করিয়েছে। পরে অবশ্য তিনি বিজেপির দিকে আঙুল তুলেন এই ঘটনায়। তিনি বলেছেন,"বিজেপির নেতারাই আমাদের কার্যালয়ে বোমাবাজি করেছে"
তৃণমূল নেতা কালো জানান,"প্রধান পঞ্চায়েত নির্বাচনের দিন গ্রামে অশান্তি ছড়াতেই উজ্জ্বল কাদেরি এই কার্যালয়ে বোমা মজুত করে রেখেছিল" বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে,এই এলাকায় নিজেদের আধিপত্য রাখতে ওই গোষ্ঠীর লোকজন তাদের পার্টি অফিসে প্রচুর পরিমাণে বোমা মজুত করে রেখেছিল। অসাবধানতাবশত তা বিস্ফোরণে উড়ে যায় এই পার্টি অফিসটি। যদিও, এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। যদিও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকলেও এলাকায় একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তথ্যচিত্র-সৌগত মন্ডল
No comments:
Post a Comment