ফের বীরভূমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেরে মৃত্যু হল এক মহিলা রুগীর। নাম হাসিনা বিবি। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে হাসিনার। এমনকী ডাক্তার রুগির চিকিৎসা না করে নার্সের সঙ্গে প্রেমে মেতে থাকেন বলে অভিযোগ দায়ের করেন হাসিনার পরিবারেরা।
এই ঘটনার পর হাসপাতালের সুপার কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে হাসিনার পরিবারেরা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্ত্বরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
No comments:
Post a Comment