সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প রামপুরহাট পৌরসভায় - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 29, 2018

সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প রামপুরহাট পৌরসভায়

এদিন বীরভূমের রামপুরহাট পৌরসভার হলে অনুষ্ঠিত হয়ে গেল সামাজিক সুরক্ষা যোজনা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামপুরহাট পৌরসভার পৌর প্রধান অশ্বিনী তেওয়ারি, উপ পৌর প্রধান সুকান্ত সরকার এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ। এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের নানান রকম সুযোগ সুবিধা দেওয়া হবে। যেমন-
১) একাদশ শ্রেণী থেকে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য বাৎসরিক ৪০০০-৩০,০০০ টাকা পর্যন্ত সহায়তা পাবে।

২) উপভোক্তা ও তার পরিবারের সদস্যরা চিকিৎসা ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা পাবে।

৩) মৃত্যু/দুর্ঘটনা- দুর্ঘটনার কারণে মৃত্যু হলে ২ লক্ষ টাকা এবং স্বাভাবিক মৃত্যুতে ৫০ হাজার টাকা সহায়তা পাবে। 
                            মানোনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শুরু হলো সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প। এদিন এই প্রকল্পের ২৩০ জন উপভোক্তা কে আর্থিক সুবিধা দিলো শ্রম দপ্তর। সহকারী শ্রম আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী ২০১৭ সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের উদ্বোধন করেন।

তথ্যচিত্র:- সৌগত মন্ডল

No comments:

Post a Comment